আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগআলমডাঙ্গায় দুই যুবকের বিরোধের জেরে বাবা ও ছেলে পিটিয়ে জখমের অভিযোগ

আলমডাঙ্গায় দুই যুবকের বিরোধের জেরে বাবা ও ছেলে পিটিয়ে জখমের অভিযোগ




আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় রাজমিস্ত্রির কাজ করার সময় দুই যুবকের মধ্যে বিরোধের জেরে এক বাবা ও তার ছেলেকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার জামজামি ইউনিয়নের সোহাগপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন সোহাগপুর গ্রামের কুদ্দুস (৫০) ও তার ছেলে ইব্রাহিম (২৬)। একই এলাকার সিরাজ ও তার ছেলে হৃদয়ের বিরুদ্ধে তাদের লাঠিসোঁটা দিয়ে মারধরের অভিযোগ উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইব্রাহিম ও হৃদয় দুজনই রাজমিস্ত্রির কাজ করেন। শুক্রবার কাজ করার সময় তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে বিরোধের সৃষ্টি হয়। পরে কাজ শেষে তারা নিজ নিজ বাড়িতে ফিরে যান। সন্ধ্যার দিকে ওই বিরোধকে কেন্দ্র করে আবারও তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দু’পক্ষের লোকজন সেখানে জড় হলে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। এ সময় হৃদয় ও তার বাবা সিরাজ লাঠিসোঁটা নিয়ে কুদ্দুস ও তার ছেলে ইব্রাহিমের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এতে বাবা-ছেলে দুজনই আহত হন। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে আলমডাঙ্গার হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ঘটনার খবর পেয়ে জামজামি ফাঁড়ি পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
জামজামি ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশিকুজ্জামান বলেন, একই এলাকার দুই যুবক রাজমিস্ত্রির কাজ করার সময় নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। কাজ শেষে বাড়ি ফেরার পর সন্ধ্যায় তারা আবারও দ্বন্দ্বে জড়ান। এ সময় হৃদয় ও তার বাবা সিরাজ লাঠিসোঁটা দিয়ে কুদ্দুস ও তার ছেলে ইব্রাহিমকে পিটিয়ে আহত করেন। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তিনি আরও জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ