আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজআইন আদালতআলমডাঙ্গায় মাদক মামলায় ৪ জনসহ গ্রেপ্তার ৫

আলমডাঙ্গায় মাদক মামলায় ৪ জনসহ গ্রেপ্তার ৫




আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজনকে দুইটি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। বাকি চারজন মাদক ও চুরি মামলার তদন্তে পাওয়া আসামি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে জেহালা ইউনিয়নের অঘোরনাথপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাজিব (৩১) নামের এক ব্যক্তিকে দুইটি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার আলি হিমের ছেলে। মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মানিক কুমার শিকদারের নেতৃত্বে অভিযানটি চালানো হয়। পুলিশ জানায়, রাজিবকে তাৎক্ষণিক বিচারের জন্য সামারি ট্রায়াল আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মাদক মামলার তদন্তে পাওয়া আসামি তানজিল হোসেন (৩৭) ও অন্তর ঘোষ (২৮) এবং সাদ্দাম হোসেন (২৮) নামের আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তানজিলকে মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে অন্তরকে রাধিকাগঞ্জ এলাকা থেকে এবং সাদ্দামকে স্টেশনপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় মামলা রয়েছে। অন্যদিকে চুরি মামলার তদন্তে পাওয়া আসামি রানা মোল্লা (৩০) নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে হাউসপুর সেতুর ওপর থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার পাঁচজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ