আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজরাজনীতিউথলী ইউনিয়ন বিএনপির সভাপতি-সেক্রেটারির পদত্যাগ

উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি-সেক্রেটারির পদত্যাগ




জীবননগর অফিস:

জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নিজ নিজ পদ থেকে অব্যাহতি চেয়ে জেলা বিএনপির সভাপতি বরাবর আবেদন করেছেন। ব্যক্তিগত কারণ, বয়সজনিত জটিলতা ও শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে তারা এ আবেদন করেন। পরে উপজেলা বিএনপির পক্ষ থেকে তাদের আবেদন গ্রহণ করে নিয়ম অনুযায়ী সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, পদত্যাগের আবেদন করা দুই নেতা হলেন উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম রেজা এবং সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন জাহিদ। সেলিম রেজার উপজেলার সন্তোষপুর গ্রামের বাসিন্দা এবং মেজবাহ উদ্দিন একই উপজেলার উথলী গ্রামের বাসিন্দা। দলীয় সূত্র ও আবেদনপত্রের তথ্য অনুযায়ী, সেলিম রেজা দীর্ঘ ১৮ বছর ধরে উথলী ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। এর আগে বৃহত্তর উথলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছাড়াও ছাত্রদল ও যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। বিএনপির জন্মলগ্ন থেকে প্রায় ৪৩ বছর ধরে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করার কথাও তার আবেদনে উল্লেখ করা হয়েছে। অব্যাহতির আবেদনে সেলিম রেজা বলেন, দীর্ঘ সময় ধরে তিনি দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। তবে বর্তমানে তীব্র শারীরিক অসুস্থতার কারণে আগের মতো দলীয় কর্মকাণ্ড পরিচালনা করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণে তিনি ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়েছেন। একই সঙ্গে পদ ছাড়লেও ভবিষ্যতে দলের একজন সাধারণ কর্মী হিসেবে বিএনপির সঙ্গে থেকে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন তিনি।
অন্যদিকে, উথলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন জাহিদ তার আবেদনে জানান, দীর্ঘদিন তিনি ইউনিয়ন বিএনপির সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। পরে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন। কিন্তু বয়স বেড়ে যাওয়া এবং নানা ধরনের শারীরিক সমস্যার কারণে বর্তমানে সংগঠনের কার্যক্রমে আগের মতো সময় দেয়া ও দায়িত্ব পালন করা তার জন্য কঠিন হয়ে পড়েছে। এ কারণে সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি চেয়ে তিনিও আবেদন করেছেন। একই সঙ্গে দল থেকে পুরোপুরি সরে না গিয়ে সাধারণ কর্মী হিসেবে বিএনপির সঙ্গে যুক্ত থাকার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। দুই নেতাই তাদের বয়স ও শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে স্ব স্ব পদ থেকে অব্যাহতি দেয়ার জন্য দলের ঊর্ধ্বতন নেতাদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খাঁন খোকন ও সাধারণ সম্পাদক শাহাজান আলী বলেন, উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের অব্যাহতির আবেদন তারা পেয়েছেন এবং তা গ্রহণ করা হয়েছে। দলীয় নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর তাদের সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।
দীর্ঘদিনের দুই নেতার পদ ছাড়ার আবেদনের মধ্য দিয়ে উথলী ইউনিয়ন বিএনপিতে নেতৃত্বে পরিবর্তনের প্রক্রিয়া শুরু হলো। এখন তাদের স্থলে কারা দায়িত্ব পাচ্ছেন, তা নিয়ে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ