আজ ,,
,

শিরোনামঃ
📰ডিসেম্বর পর্যন্ত বাড়তি নজর, প্রশাসনের পাশাপাশি সতর্ক থাকবে বিএনপিসহ মিত্ররাও📰চুয়াডাঙ্গায় মাদকসহ আটক ৩ জনকে জেল-জরিমানা📰উন্নয়নকাজে রাজনৈতিক বৈষম্য থাকা উচিত নয়: এমপি রুহুল📰দর্শনায় যুবদল ও ছাত্রদল কর্মীদের পাল্টাপাল্টি হামলায় দুজন আহত📰চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি পদে শাহজাহান মুকুল সম্পাদক পদে আব্দুল মজিদ📰সবাই মিলে দায়িত্বশীল ভূমিকা রাখলে মানুষের প্রত্যাশা পূরণ হবে: এমপি রাসেল📰জীবননগরে ৫ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ📰চুয়াডাঙ্গায় সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে প্রতিবন্ধীর ভাতার টাকা লুট📰আলমডাঙ্গায় মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান গ্রেফতার-৫📰শিশুদের নিরাপত্তায় সবাইকে দায়িত্বশীল ও সাবধান থাকার আহ্বান
হোম পেজআইন আদালতসরোজগঞ্জে গাঁজাসহ আটক দুই

সরোজগঞ্জে গাঁজাসহ আটক দুই




সরোজগঞ্জ প্রতিনিধি:

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হলে সামারি ট্রায়ালের মাধ্যমে আদালত দুজনকেই ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা করে জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড ভোগ করতে হবে তাদের।
পুলিশ সূত্রে জানা যায়, সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাহফুজের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে কুতুবপুর ইউনিয়নের দত্তাইল গ্রামের ইসানুর রহমানের ছেলে শাহীন (২২) এবং আলমডাঙ্গা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের হোসেন আলীর ছেলে শারজুলকে (১৯) আটক করা হয়। তাদের কাছ থেকে ৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটকের পর তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে মামলার প্রক্রিয়া শেষে সামারি ট্রায়ালের মাধ্যমে আদালত শাহীন ও শারজুলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাদের আরও সাত দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ