আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজআইন আদালতদামুড়হুদায় গাঁজা আটক নারীকে পুলিশে সোপর্দ

দামুড়হুদায় গাঁজা আটক নারীকে পুলিশে সোপর্দ




দামুড়হুদা অফিস :

দামুড়হুদা উপজেলার জয়রামপুর মালিতাপাড়ায় প্রায় ৪০০ গ্রাম গাঁজাসহ মমতাজ নামে এক নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় যুবসমাজ। গতকাল সোমবার স্থানীয়দের উদ্যোগে মাদকবিরোধী অভিযানের সময় তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার জয়রামপুর যুবসমাজের কয়েকজন সদস্য এলাকায় মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করছিলেন। এ সময় মমতাজের কাছে থাকা একটি প্যাকেটের বিষয়ে তাদের সন্দেহ হলে সেটি তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে প্যাকেটের ভেতর গাঁজা পাওয়া যায় বলে স্থানীয়রা দাবি করেন। পরে গাঁজার পরিমাণ প্রায় ৪০০ গ্রাম বলে জানা যায়। ঘটনার পর স্থানীয় যুবসমাজ বিষয়টি পুলিশকে অবহিত করে। পরে মমতাজকে উদ্ধার হওয়া গাঁজাসহ দামুড়হুদা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ তাকে হেফাজতে নিয়ে ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া শুরু করেছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন বলেন, মমতাজ নামে এক নারীকে স্থানীয়রা মাদকসহ আটক করে। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার কার্যক্রম চলছে। আজ মঙ্গলবার মামলাসহ তাকে আদালতে সোপর্দ করা হবে।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, আটক মমতাজের স্বামী রহিম মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে এলাকায় অভিযোগ রয়েছে। তবে এ অভিযোগের সত্যতা সম্পর্কে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ যাচাইসহ পুরো ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে স্থানীয় বাসিন্দারা এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, মাদকের বিস্তার রোধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ