আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগসরোজগঞ্জে সামাজিক সচেতনতায় উদ্বুদ্ধকরণে সংগীতানুষ্ঠান

সরোজগঞ্জে সামাজিক সচেতনতায় উদ্বুদ্ধকরণে সংগীতানুষ্ঠান




সরোজগঞ্জ প্রতিনিধি:

‘সবার আগে বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে চুয়াডাঙ্গায় বিভিন্ন সামাজিক ইস্যুভিত্তিক উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গান, সুর ও কথার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা, দেশপ্রেম ও ইতিবাচক মূল্যবোধ জাগিয়ে তোলার এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জেলা তথ্য ও গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
খোলা মাঠে উন্মুক্ত মঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিল্পীদের পরিবেশিত গান ও সংগীতের সঙ্গে শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাসে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। সংগীতের মাধ্যমে সামাজিক বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার পাশাপাশি তাদের মধ্যে দেশপ্রেম, মানবিকতা ও দায়িত্বশীল নাগরিক হওয়ার চেতনা জাগিয়ে তোলার বার্তা দেয়া হয়।
অনুষ্ঠানে শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক শ্যামা সরকার, শিল্পী জয়িতা ঘোষ দোলা, তবলাবাদক বশির আহমেদ, দোতারাবাদক শরীফুল ইসলাম এবং বাঁশিবাদক জয়েন চন্দ্র শাহা। তারা সংগীত পরিবেশনের মাধ্যমে শিক্ষার্থীদের বিনোদনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ইস্যুতে সচেতন হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর আলী, শিক্ষক আব্দুল জব্বার, শিক্ষিকা শেফালী, রিনা খাতুনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেয়। আয়োজকেরা জানান, সরকারের নির্বাচনী ইশতেহারের বিভিন্ন বিষয় বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ মানুষকে সচেতন ও উদ্বুদ্ধ করার অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে সামাজিক ইস্যুভিত্তিক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীদের মতো তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং দেশ ও সমাজের প্রতি দায়িত্ববোধ বাড়াতে সংগীতকে একটি কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ