আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজরাজনীতিচুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হলেন মিল্টন

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হলেন মিল্টন




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের দপ্তরসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষে প্রতিনিধিত্ব করবেন দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন। এ বিষয়ে জেলা প্রশাসনকে লিখিতভাবে অবহিত করেছেন জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু। জেলা বিএনপির প্যাডে জেলা প্রশাসকের কাছে পাঠানো এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, জেলা প্রশাসকের দপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের নানা অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতিকে আমন্ত্রণ জানানো হয়। তবে ব্যক্তিগত ব্যবসা এবং বিজিএমের বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ততার কারণে সব অনুষ্ঠানে তার পক্ষে অংশগ্রহণ করা সম্ভব হয়ে ওঠে না। এ কারণে তার পরিবর্তে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টনকে দলীয় প্রতিনিধি হিসেবে বিভিন্ন সরকারি অনুষ্ঠান ও কর্মসূচিতে আমন্ত্রণ জানানোর জন্য জেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন মাহমুদ হাসান খান বাবু। চিঠির মাধ্যমে জেলা বিএনপির সভাপতি স্পষ্টভাবে জানিয়েছেন, সরকারি বিভিন্ন অনুষ্ঠান ও প্রশাসনিক কার্যক্রমে জেলা বিএনপির প্রতিনিধিত্বের ক্ষেত্রে তার পরিবর্তে খালিদ মাহমুদ মিল্টন অংশ নেবেন। একই সঙ্গে জেলা প্রশাসকের দপ্তরসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে তাকে দলীয় প্রতিনিধি হিসেবে আমন্ত্রণ জানানোর বিষয়টিও বিবেচনার অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ