আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগদর্শনায় বসতবাড়ি থেকে চুরি হওয়া মালামালসহ চোর গ্রেপ্তার

দর্শনায় বসতবাড়ি থেকে চুরি হওয়া মালামালসহ চোর গ্রেপ্তার




দর্শনা অফিস:

দর্শনায় বসতবাড়ি থেকে মালামাল চুরির অভিযোগে আয়নাল হক (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরির বিষয়টি প্রমাণিত হওয়ায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সংক্ষিপ্ত বিচারে (সামারি ট্রায়াল) আসামিকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

পুলিশ জানায়, দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলামের তত্ত্বাবধানে গত ২৮ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় চুরির বিষয়টি জানতে পারে পুলিশ। দর্শনা থানাধীন শ্যামকুড় গ্রামের রুকিয়া বেগমের (৫০) বসতবাড়ি থেকে মালামাল চুরি করে পালানোর সময় স্থানীয় জনতা হাতেনাতে আয়নালকে আটক করে। সংবাদ পেয়ে দর্শনা থানার এসআই (নিঃ) মোস্তাফিজুর রহমান দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিকে নিজ হেফাজতে নেন। আটককৃত আয়নাল হক দর্শনা থানার পুরাতন বাজার এলাকার নুর মিয়ার ছেলে। পরবর্তীতে আসামির দেয়া স্বীকারোক্তি অনুযায়ী তার বসতবাড়ি থেকে ১টি ভেনাস সিলিং ফ্যান, ২টি বিছানার চাদর, ১টি ৩২ পিসের ডিনার সেট, ৬টি স্টিলের খাবার প্লেট এবং ১টি ২১ ইঞ্চি রঙিন টেলিভিশনসহ সর্বমোট ২৯ হাজার ৯০০ টাকা মূল্যের চোরাই মালামাল উদ্ধার করা হয়। ঘটনার পর পুলিশ আসামিকে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের লক্ষ্যে চুয়াডাঙ্গার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) উপস্থাপন করে। বিজ্ঞ আদালত চুরির অপরাধ প্রমাণিত হওয়ায় আসামি আয়নাল হককে ৬ মাসের সশ্রম কারাদণ্ড, ৫০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ