আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগসকলকে একসাথে কাজ করার আহ্বান এমপি রুহুলের

জীবননগরে আইন-শৃঙ্খলা সভায় -

সকলকে একসাথে কাজ করার আহ্বান এমপি রুহুলের




জীবননগর অফিস:

জীবননগর উপজেলায় মাদক, চোরাচালান, অনলাইন জুয়া, কিশোরগ্যাং, সন্ত্রাস ও নাশকতা দমনের পাশাপাশি ইভটিজিং, বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেয়ার ওপর গুরুত্ব করা হয়েছে। এছাড়াও উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ, রাজনৈতিক দল ও সুশীল সমাজকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব বিষয়ে আলোচনা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রুহুল আমিন বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ, রাজনৈতিক দল ও সুশীল সমাজকে একযোগে কাজ করতে হবে। তিনি মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার পাশাপাশি অনলাইন জুয়া, কিশোরগ্যাং, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দেন। একই সঙ্গে ইভটিজিং, বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতনের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপজেলার জননিরাপত্তা পরিস্থিতি, মাদক ও চোরাচালান প্রতিরোধ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় বক্তারা বলেন, শুধু আইন প্রয়োগ করে নয়, সামাজিক সচেতনতা বাড়ানোর মাধ্যমেও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। এ জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সভায় আরও গুরুত্ব পায় পরিবেশ ও জনস্বাস্থ্যসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়। পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার কমানো, সড়কে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং স্থানীয় বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেয়া হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান, জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলাইমান শেখ, উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমির মাওলানা শাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহফুজুর রহমান, পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, জামায়াতে ইসলামীর পৌর আমির হাফেজ ফিরোজ হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিমন রহমান এবং এনসিপি নেতা সোহেল পারভেজ। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, সমবায় কর্মকর্তা নুর আলম ও সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি একটি এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও নাগরিক সেবা কার্যকর করতে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ