আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগআন্দুলবাড়িয়ায় ফার্মেসীতে ভাঙচুর ও টাকা ছিনতাই; থানায় অভিযোগ

আন্দুলবাড়িয়ায় ফার্মেসীতে ভাঙচুর ও টাকা ছিনতাই; থানায় অভিযোগ




আন্দুলবাড়িয়া প্রতিনিধি:

জীবননগরের আন্দুলবাড়িয়া পূর্ববাজারে কাজি ফার্মেসীতে শেখ নুরুল ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে ভাংচুর ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আকস্মিক হামলা চালিয়ে প্রায় ৩ লক্ষ টাকা ক্ষতি সাধন করার ঘটনা ঘটে। এ সময় ফার্ম্মেসী মালিক কাজি দোলোয়ার হোসেন রিপন ভাঙ্গা কাঁেচর টুকরার আঘাতে আহত হন। হামলাকারী শেখ নুরুল ইসলাম খাপাড়ার মৃত শেখ আবুল হোসেনের ছেলে। এ হামলা, ভাংচুর ও ছিনতাই করার ঘটনায় কাজি রিপন হোসেন বাদী হয়ে জীবননগর থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে খাপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে নুরুল ইসলাম (৫০) আকস্মিক কাজি ফার্মেসীতে লোহার সাবল নিয়ে হামলা চালায়। এ হামলায় ল্যাপটপ, প্রিন্টার, এসি ও দোকানের গ্লাস ভাংচুর করে। এ সময় তান্ডব চালিয়ে তিনি দোকানের মধ্যে অনাধিকার ভাবে প্রবেশ করে ক্যাশ ড্রয়ার ভেঙে নগদ একলক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে কাজি রিপন হোসেন অভিযোগ পত্রে দাবি করেন। এ হামলা ও ভাংচুর করার সময় তিনি কাঁচের টুকরার আঘাতে আহত হন। হামলা ও ছিনতাই ঘটনায় তিনি প্রায় ৩ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি অভিযোগপত্রে আরো দাবি করেন, কয়েকদিন আগে নুরুল ইসলাম তার নিকট পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। এ চাঁদার টাকা না পেয়ে তিনি ক্ষুদ্ধ হয়ে এ হামলা ও ছিনতায়ের ঘটনা ঘটিয়েছেন।
হামলাকারী যুবক নুরুল ইসলাম দাবী করেন, কাজি রিপন হোসেনের পিতা কাজি ফরিদ হোসেন আমার ও আমার বোনের টুনা যাদু করে জীবন শেষ করে দিয়েছে। তার প্রতিশোধ নিতে তিনি এ ঘটনা ঘটিয়েছেন।
এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলাইমান শেখ বলেন, অভিযোগপত্র পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ