আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজস্বাস্থ্যজাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক হলেন চুয়াডাঙ্গার ডা. সায়ীদ মেহেবুব

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক হলেন চুয়াডাঙ্গার ডা. সায়ীদ মেহেবুব




নিজস্ব প্রতিবেদক:

ঢাকা জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে পদায়ন পেয়েছেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান ও চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সায়ীদ মেহেবুব উল কাদির। তিনি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব ডা. মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে পদায়নের কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. সায়ীদ মেহেবুব উল কাদিরকে সহযোগী অধ্যাপক (অফথালমোলজি) পদে পদোন্নতি দেয়ার পর একই প্রতিষ্ঠানে ওই পদে বদলি ও পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তাকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পুনরাদেশ না দেয়া পর্যন্ত এ পদায়ন কার্যকর থাকবে। সংশ্লিষ্ট কর্মকর্তাকে পদোন্নতিপ্রাপ্ত পদ ও পদায়নকৃত কর্মস্থলে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে যোগদান করতে হবে।
ডা. সায়ীদ মেহেবুব উল কাদিরের নতুন দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর চুয়াডাঙ্গার চিকিৎসক, সহকর্মী ও শুভাকাক্সক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। চক্ষু চিকিৎসায় দীর্ঘদিনের অভিজ্ঞতা ও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার কারণে তিনি সহকর্মীদের কাছেও পরিচিত মুখ। ডা. সায়ীদ মেহেবুব উল কাদির ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব। চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) আজীবন সদস্যও তিনি। পাশাপাশি চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক সংগঠনের সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় ডা. সায়ীদ মেহেবুব উল কাদির তার দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করার ক্ষেত্রে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। চুয়াডাঙ্গার এই চিকিৎসকের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নেতৃত্বে আসাকে জেলার চিকিৎসা অঙ্গনের জন্যও গর্বের বিষয় হিসেবে দেখছেন তার সহকর্মী ও শুভাকাক্সক্ষীরা। তাদের প্রত্যাশা, অভিজ্ঞতা ও দক্ষতার সমন্বয়ে তিনি নতুন দায়িত্বে প্রতিষ্ঠানটির চিকিৎসাসেবা ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ