আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজআইন আদালতদামুড়হুদায় মাদক মামলার আসামি গ্রেপ্তার, তিন মাসের কারাদণ্ড

দামুড়হুদায় মাদক মামলার আসামি গ্রেপ্তার, তিন মাসের কারাদণ্ড




দামুড়হুদা অফিস:

দামুড়হুদায় গাঁজার এক পুরিয়াসহ আকুল আলী (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে সংক্ষিপ্ত বিচার আদালতে হাজির করা হলে আদালত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া পৃথক একটি মাদক মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি রহিম (২৫) নামের আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দামুড়হুদা মডেল থানা-পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটের দিকে দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন দামুড়হুদার দলকা লক্ষ্মীপুর গ্রামের বান্দা রাস্তার একটি পুলের ওপর এক ব্যক্তি গাঁজা সেবন করছেন। সংবাদ পেয়ে শুক্রবার দিনগত রাত ১২টায় পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পুলের ওপর থেকে আকুল আলীকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করা হয়। তল্লাশির সময় তার পরনে থাকা কালো জিনস প্যান্টের সামনের বাঁ পকেট থেকে সাদা কাগজে মোড়ানো এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রাত ১২টা ২০ মিনিটের দিকে বিধি অনুযায়ী জব্দ তালিকা তৈরি করে উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়। পরে আকুল আলীকে থানায় নেয়া হয়। সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আদালতে হাজির করা হলে আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। অন্যদিকে, দামুড়হুদা মডেল থানার একটি মাদক মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে রহিম (২৫) নামের আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৪ সেপ্টেম্বর জয়রামপুর মালিতাপাড়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করেন এসআই সাইফুল ইসলাম হাওলাদার।
পুলিশের তথ্য অনুযায়ী, ওই মামলাটি দামুড়হুদা মডেল থানার এফআইআর নম্বর ৩, তারিখ ৬ আগস্ট ২০২৬ এবং জিআর নম্বর ১৩৮, তারিখ ৬ আগস্ট ২০২৬। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলাটি করা হয়। গ্রেপ্তার রহিম দামুড়হুদার জয়রামপুর মালিতাপাড়া এলাকার রহিদ আলীর ছেলে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ