আজ ,,
,

শিরোনামঃ
📰ডিসেম্বর পর্যন্ত বাড়তি নজর, প্রশাসনের পাশাপাশি সতর্ক থাকবে বিএনপিসহ মিত্ররাও📰চুয়াডাঙ্গায় মাদকসহ আটক ৩ জনকে জেল-জরিমানা📰উন্নয়নকাজে রাজনৈতিক বৈষম্য থাকা উচিত নয়: এমপি রুহুল📰দর্শনায় যুবদল ও ছাত্রদল কর্মীদের পাল্টাপাল্টি হামলায় দুজন আহত📰চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি পদে শাহজাহান মুকুল সম্পাদক পদে আব্দুল মজিদ📰সবাই মিলে দায়িত্বশীল ভূমিকা রাখলে মানুষের প্রত্যাশা পূরণ হবে: এমপি রাসেল📰জীবননগরে ৫ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ📰চুয়াডাঙ্গায় সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে প্রতিবন্ধীর ভাতার টাকা লুট📰আলমডাঙ্গায় মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান গ্রেফতার-৫📰শিশুদের নিরাপত্তায় সবাইকে দায়িত্বশীল ও সাবধান থাকার আহ্বান
হোম পেজআইন আদালতআলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার




হাটবোয়ালিয়া/আসমানখালী প্রতিনিধি:

আলমডাঙ্গায় মাদকবিরোধী নিয়মিত চেকপোস্ট পরিচালনা করে দুই পিস ট্যাপেন্টাডলসহ সাব্বির হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সাব্বির হোসেন উপজেলার আসমানখালী-শালিকা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল আলিম।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে আলমডাঙ্গার সোনার মোড় এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহজনকভাবে এক যুবককে তল্লাশি করা হয়। তল্লাশিতে সাব্বির হোসেনের কাছ থেকে দুই পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। অভিযানে নেতৃত্ব দেন হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) হাসিব মাহমুদ। এ সময় কনস্টেবল উজ্জ্বলসহ পুলিশের সঙ্গীয় সদস্যরা উপস্থিত ছিলেন। এ ঘটনায় গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ