হাটবোয়ালিয়া প্রতিনিধি:
আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নিপাহ ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয়ের অডিটোরিয়াম কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শরিফুজ্জামান। কর্মশালায় নিপাহ ভাইরাসের সংক্রমণের কারণ, বিস্তার, সম্ভাব্য ঝুঁকি, প্রাথমিক লক্ষণ এবং প্রতিরোধের বিভিন্ন উপায় নিয়ে শিক্ষার্থী ও উপস্থিতদের মাঝে সচেতনতামূলক আলোচনা করা হয়। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র ইংরেজি শিক্ষক কোরবান আলী স্যারসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কর্মশালাটি উপস্থাপনা করেন আলমগীর কবির, সিনিয়র শিক্ষক, হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়। সচেতনতামূলক এ কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নিপাহ ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিজেদের পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও এ বিষয়ে সচেতন করার আহ্বান জানানো হয়।


