আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগক্যান্সারের সঙ্গে লড়ছেন জীবননগরের সাংবাদিক রমজান আলী

ক্যান্সারের সঙ্গে লড়ছেন জীবননগরের সাংবাদিক রমজান আলী




জীবননগর অফিস:

যে হাত প্রতিদিন কলম ধরে মানুষের দুঃখ-কষ্ট, বঞ্চনা ও এলাকার নানা সমস্যার কথা তুলে ধরেছে সংবাদপত্রের পাতায়, সেই হাত এখন হাসপাতালের বিছানায়। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত চুয়াডাঙ্গার জীবননগরের জ্যেষ্ঠ সাংবাদিক চাষী রমজান গুরুতর অসুস্থ হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। পরিবার ও সহকর্মীরা জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য তাকে চীনে নেয়ার প্রস্তুতি চলছিল। এরই মধ্যে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনেরা।
চাষী রমজান জীবননগর প্রেসক্লাবের সদস্য এবং জীবননগর সাংবাদিক সমিতির সহ-সভাপতি। এর আগে তিনি সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। দীর্ঘদিন ধরে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা করে তিনি জীবননগরের মানুষের নানা সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের কথা তুলে ধরেছেন। তার পেশাগত নিষ্ঠা ও মানুষের পাশে থাকার কারণে সহকর্মী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তিনি আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছেন।
পরিবার ও সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কিছুদিন আগে চাষী রমজানের শরীরে ক্যান্সার শনাক্ত হয়। এরপর ঢাকার এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেন তিনি। চিকিৎসায় কিছুটা সুস্থতা ফিরে পেলে সম্প্রতি গ্রামের বাড়িতে ফিরে স্বজনদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। তবে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। আবারও তাকে ঢাকায় এনে পরীক্ষা-নিরীক্ষা করানো হলে চিকিৎসকেরা তার শরীরে ক্যান্সারের জটিলতা পুনরায় দেখা দিয়েছে বলে জানান। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে চীনে নেয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। প্রয়োজনীয় প্রস্তুতিও এগিয়ে চলছিল। কিন্তু চীনে যাওয়ার আগেই হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিস্থিতি বিবেচনায় তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
চাষী রমজান এক ছেলে ও এক মেয়ের বাবা। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর পরিবার, স্বজন ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। জীবননগর প্রেসক্লাব, সাংবাদিক সমিতি এবং চুয়াডাঙ্গা ও ঢাকার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা তার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন। সহকর্মীরা জানান, দীর্ঘ সাংবাদিকতা জীবনে চাষী রমজান মানুষের কথা বলাকে নিজের দায়িত্ব হিসেবে নিয়েছেন। সীমান্তবর্তী জীবননগরের মানুষের নানা সংকট, নাগরিক সমস্যা ও সম্ভাবনার খবর তিনি নিয়মিত গণমাধ্যমে তুলে ধরেছেন। আজ সেই মানুষটির নিজের জীবনই সংকটের মুখে। তাকে সুস্থ করে আবারও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার প্রত্যাশায় প্রার্থনা করছেন সহকর্মী ও শুভাকাক্সক্ষীরা। পরিবারের পক্ষ থেকে চাষী রমজানের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চাওয়া হয়েছে। স্বজন ও সহকর্মীদের প্রত্যাশা, চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টায় সংকট কাটিয়ে আবারও হাতে কলম তুলে নিয়ে মানুষের পাশে ফিরবেন এই প্রবীণ সাংবাদিক।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ