আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজরাজনীতিজীবননগরে জামায়াতে ইসলামীর দাওয়াতি গণসংযোগ ও লিফলেট বিতরণ

জীবননগরে জামায়াতে ইসলামীর দাওয়াতি গণসংযোগ ও লিফলেট বিতরণ




জীবননগর অফিস:

কেন্দ্র ঘোষিত মাসব্যাপী দাওয়াতি গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গার জীবননগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসংযোগ ও প্রচার লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং সংগঠনের বিভিন্ন কর্মসূচি ও আদর্শ সম্পর্কে অবহিত করে প্রচার লিফলেট বিতরণ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা মজলিসুল মুফাসসিরিনের সহসভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা হাফিজুর রহমান, উপজেলা নায়েবে আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাখাওয়াত হোসেন, উপজেলা আমির ও জীবননগর পৌর মেয়র পদপ্রার্থী সাজেদুর রহমান, উপজেলা নায়েবে আমির হাফেজ মাওলানা বেলাল হোসেন, উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান, পৌর আমির মাওলানা ফিরোজ হোসেন, পৌর সেক্রেটারি ইব্রাহিম খলিল, যুব বিভাগের সভাপতি আরিফুল ইসলাম জোয়ার্দারসহ পৌর ও বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতাকর্মীরা।
গণসংযোগকালে বক্তারা বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ থেকে অপরাধ নির্মূল করতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। স্বাধীনতার ৫৪ বছর পরও দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য সংগ্রাম করছে এবং বিভিন্ন ক্ষেত্রে ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। তাদের দাবি, এর অন্যতম কারণ রাষ্ট্র পরিচালনায় মানুষের তৈরি আইন ব্যবহৃত হওয়া। বক্তারা আরও বলেন, ইসলামী সমাজ বিনির্মাণের মাধ্যমে একটি সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। একই সঙ্গে তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেয়ার কথা তুলে ধরে বলেন, অতীতে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এ বিষয়ে প্রতিবাদ করতে গিয়ে বিচারিক হত্যার শিকার হয়েছেন। তারা জীবন দিয়েছেন, কিন্তু আধিপত্যবাদের কাছে মাথানত করেননি। আগামীতেও দেশে কোনো ধরনের ভারতীয় আধিপত্য বিস্তার করতে দেয়া হবে না উল্লেখ করে বক্তারা এ লক্ষ্যে জনগণকে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ