আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজআইন আদালতচুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৪টি ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চুয়াডাঙ্গা পৌরসভাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তার দুই যুবক হলেন চুয়াডাঙ্গা পৌরসভাধীন পশুহাট ইসলামপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে ইমরান হোসেন (২১) এবং ইসলামপাড়া এলাকার মেহেরুল কবির মিন্টুর ছেলে ইয়াসিন আরাফাত (২২)।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ইমরান হোসেন ও ইয়াসিন আরাফাতকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে মোট ৪টি ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবা বড়িগুলো জব্দ করার পর আটক দুই যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ পৃথকভাবে উভয় আসামিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ