আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজআইন আদালতচুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী মামলায় ‘বোমা মাসুদ’ গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী মামলায় ‘বোমা মাসুদ’ গ্রেপ্তার




সরোজগঞ্জ প্রতিনিধি:

চুয়াডাঙ্গা সদর উপজেলায় বৈষম্যবিরোধী মামলায় মাসুদ রানা ওরফে ‘বোমা মাসুদ’ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার নয়মাইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাসুদ রানা সদর উপজেলার হাসানহাটি গ্রামের রমজান আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাসুদ রানার বিরুদ্ধে বৈষম্যবিরোধী মামলায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। সোমবার সন্ধ্যায় সিন্দূরিয়া ক্যাম্পের ইনচার্জ এসআই শরিয়তুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল নয়মাইল বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাসুদ রানা ওরফে ‘বোমা মাসুদকে’ বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ