আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগচুয়াডাঙ্গার ভালাইপুরে ভাই মারা খাল পঁচা নর্দমায় পরিণত

চুয়াডাঙ্গার ভালাইপুরে ভাই মারা খাল পঁচা নর্দমায় পরিণত




চিৎলা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর মোড় সংলগ্ন ভাই মারা খাল দীর্ঘদিনের ময়লা-আবর্জনায় এখন যেন পচা নর্দমায় পরিণত হয়েছে। খাল ও সড়কের পাশে জমে থাকা আবর্জনা থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, ভালাইপুর মোড় থেকে রামনগর সড়কের পাশে খালের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনার স্তূপ পড়ে আছে। দুর্গন্ধের কারণে অনেক পথচারী নাক-মুখ ঢেকে চলাচল করছেন। এদিকে রাতের আঁধারে রামনগর সড়কের মাঝখানে কয়েকটি বস্তা ফেলে রাখায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এসব বস্তায় কী রয়েছে, তা নিয়ে কৌতূহলের পাশাপাশি রাতে দুর্ঘটনার আশঙ্কাও করছেন তারা। স্থানীয়দের দাবি, দ্রুত খাল ও সড়কের পাশের ময়লা অপসারণের পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা করা হোক এবং যেখানে-সেখানে ময়লা ফেলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়া হোক।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ