আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগমাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান




সরোজগঞ্জ প্রতিনিধি:

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণসহ জননিরাপত্তার বিভিন্ন বিষয় নিয়ে পুলিশ ও স্থানীয় মানুষের মধ্যে উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে সদর থানা ও সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের আয়োজনে এ ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিনহাজ-উল-ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ নুরুল্লাহ্ এবং চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মারুফ রহমান।
ওপেন হাউস ডেতে সরোজগঞ্জ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা এবং স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা ও মতবিনিময় হয়। প্রধান অতিথির বক্তব্যে মিনহাজ-উল-ইসলাম বলেন, ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’Ñএই মূলমন্ত্রকে ধারণ করে পুলিশ ও জনগণের পারস্পরিক আস্থা, সহযোগিতা ও অংশীদারত্ব আরও জোরদার করতে হবে। অপরাধ প্রতিরোধে শুধু পুলিশের ওপর নির্ভর না করে সমাজের সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, জুয়া, সন্ত্রাস, যৌতুক, ইভটিজিং, কিশোর গ্যাং ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। কোনো অপরাধ বা অপরাধীর বিষয়ে তথ্য থাকলে তা দ্রুত পুলিশকে জানানোর জন্য তিনি স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান। মিনহাজ-উল-ইসলাম আরও বলেন, গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে সচেতন নাগরিক হিসেবে প্রত্যেককে নিজের দায়িত্ব পালন করতে হবে।
সভায় বক্তারা সরোজগঞ্জ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ বন্ধে পুলিশ ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা তাদের এলাকার বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরেন। পুলিশ কর্মকর্তারা তাদের বক্তব্য গুরুত্বসহকারে শোনেন এবং আইনানুগভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ