আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগসাংবাদিক রাজীব হাসান কচির শারীরিক অবস্থা কিছুটা উন্নতি

সাংবাদিক রাজীব হাসান কচির শারীরিক অবস্থা কিছুটা উন্নতি




নিজস্ব প্রতিবেদক:

দৈনিক আজকের খাসখবর পত্রিকার প্রধান সম্পাদক চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং চ্যানেল আই ও দৈনিক জনকণ্ঠের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক রাজীব হাসান কচির শারীরিক অবস্থা কিছুটা উন্নতির পথে। গত বুধবার দুপুরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর প্রথমে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার কথা বিবেচনা করে মেডিকেল বোর্ডের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে রাতেই তাকে ঢাকায় নেয়া হয়। পরবর্তীতে ঢাকা মিরপুরের আল-হেলাল স্পেশ্যালাইজড (প্রাঃ) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ শাহাবুদ্দিন খানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির পথে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে, একই সাথে তার দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য তার সহকর্মী, শুভাকাক্সক্ষী ও স্বজনেরা সবার কাছে আন্তরিকভাবে দোয়া চেয়েছেন। রাজীব হাসান কচির চিকিৎসার সার্বিক বিষয়ে তার পরিবারের লোকজনের পাশাপাশি নিয়মিত খোঁজখবর রাখছেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, বাংলাদেশ সাংবাদিক সমিতির জেলা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হুসাইন মালিক, সিনিয়র সাংবাদিক এম.এম আলাউদ্দিন, কামাল জোয়ার্দ্দার, বিপুল আশরাফ, রিফাত রহমান, মফিজুর রহমান জোয়ার্দ্দার, রানা কাদির,আলমগীর কবীর শিপলু, মাহফুজ মামুনসহ আজকের খাসখবর পরিবারের সদস্যগণ।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ