আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরচট্টগ্রাম বিভাগজীবননগরে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠানে বক্তারা

জীবননগরে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠানে বক্তারা

মাদকাসক্ত ব্যক্তি পুরো সমাজকে বিপথে নিতে পারে

জীবননগর অফিস: জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের পুরন্দপুর গ্রামে সমাজ সচেতনতামূলক মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত এ বৈঠকে মাদকের ভয়াবহতা তুলে ধরে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানায় পুলিশ। পাশাপাশি মাদকসেবন ও মাদক ব্যবসার তথ্য দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার হাসাদাহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পুরন্দপুর গ্রামের মাঝেরপাড়ায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক সেনাসদস্য মশিউর রহমান।


প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ। তিনি বলেন, মাদক একটি মরণব্যাধি। পরিবারের একজন সদস্যও যদি মাদকসেবন বা মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ে, তাহলে শুধু সেই ব্যক্তি নয়, পুরো পরিবার এবং আশপাশের সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে উঠতি বয়সী তরুণরা মাদকের প্রভাবে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যা সমাজের জন্য বড় হুমকি। ওসি সোলায়মান শেখ আরও বলেন, মাদক নির্মূলে শুধু পুলিশের অভিযান যথেষ্ট নয়; এর জন্য পরিবার, সমাজ এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। অভিভাবকদের সন্তানের প্রতি আরও যত্নবান হতে হবে। তারা যেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক চর্চায় যুক্ত থাকে, সেদিকে নজর রাখতে হবে। তিনি উপস্থিত তরুণদের উদ্দেশে বলেন, বর্তমানে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মাদকমুক্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে হলে মাদক থেকে দূরে থাকার কোনো বিকল্প নেই।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) আতিয়ার রহমান। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ যত শক্তিশালী হবে, তত দ্রুত অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এ ক্ষেত্রে জনগণের তথ্য ও সহযোগিতা পুলিশের জন্য সবচেয়ে বড় শক্তি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসাদাহ পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ রহমান, হাসাদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, হাসাদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এবং স্থানীয় সাংবাদিক আল-আমিন। এছাড়া এলাকার সচেতন যুবসমাজ, বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বৈঠকে অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বৈঠক শেষে উপস্থিত এলাকাবাসী সমাজে মাদকের বিস্তার রোধে একাত্মতা প্রকাশ করেন। পাশাপাশি এলাকায় মাদকসেবন বা মাদক ব্যবসার কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করে অপরাধীদের আইনের আওতায় আনতে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার করেন। স্থানীয়দের মতে, এ ধরনের উঠান বৈঠক নিয়মিত আয়োজন করা হলে জনসচেতনতা বাড়বে এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও শক্তিশালী হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ