আজ ,,
,

শিরোনামঃ
📰ডিসেম্বর পর্যন্ত বাড়তি নজর, প্রশাসনের পাশাপাশি সতর্ক থাকবে বিএনপিসহ মিত্ররাও📰চুয়াডাঙ্গায় মাদকসহ আটক ৩ জনকে জেল-জরিমানা📰উন্নয়নকাজে রাজনৈতিক বৈষম্য থাকা উচিত নয়: এমপি রুহুল📰দর্শনায় যুবদল ও ছাত্রদল কর্মীদের পাল্টাপাল্টি হামলায় দুজন আহত📰চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি পদে শাহজাহান মুকুল সম্পাদক পদে আব্দুল মজিদ📰সবাই মিলে দায়িত্বশীল ভূমিকা রাখলে মানুষের প্রত্যাশা পূরণ হবে: এমপি রাসেল📰জীবননগরে ৫ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ📰চুয়াডাঙ্গায় সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে প্রতিবন্ধীর ভাতার টাকা লুট📰আলমডাঙ্গায় মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান গ্রেফতার-৫📰শিশুদের নিরাপত্তায় সবাইকে দায়িত্বশীল ও সাবধান থাকার আহ্বান
হোম পেজদেশের খবরখুলনা বিভাগচুয়াডাঙ্গায় সাইকেল বিক্রি করতে গিয়ে জনতার হাতে আটক ব্যক্তি

চুয়াডাঙ্গায় সাইকেল বিক্রি করতে গিয়ে জনতার হাতে আটক ব্যক্তি




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালিয়া পূজার তলার মোড়ে সাইকেল বিক্রি করতে এসে স্থানীয় লোকজনের হাতে আটক হয়েছেন শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি। গতকাল রবিবার বেলা আড়াইটার দিকে কুতুবপুর ইউনিয়নের সরোজগঞ্জ এলাকার বোয়ালিয়া পূজার তলার মোড়ে এ ঘটনা ঘটে। সাইকেলটি চোরাই হতে পারেÑএমন সন্দেহে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। আটক শহিদুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার তালতলা এলাকার আবু হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা আড়াইটার দিকে শহিদুল ইসলাম বোয়ালিয়া পূজার তলার মোড়ে একটি সাইকেল বিক্রি করতে আসেন। এ সময় সাইকেলটির মালিকানা ও বিক্রির বিষয়ে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে সাইকেলটি চোরাই হতে পারে বলে সন্দেহ তৈরি হলে তাকে আটক করা হয়। পরে স্থানীয় লোকজন শহিদুল ইসলামকে সরোজগঞ্জ ক্যাম্প পুলিশের কাছে হস্তান্তর করেন। সেখান থেকে তাকে চুয়াডাঙ্গা সদর থানায় নেয়া হয়। বর্তমানে তিনি থানা-পুলিশের হেফাজতে রয়েছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে সাইকেলটি চুরি করা কি না কিংবা আটক ব্যক্তির সঙ্গে কোনো চুরির ঘটনার সংশ্লিষ্টতা রয়েছে কী-না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশি তদন্তের মাধ্যমে সাইকেলটির প্রকৃত মালিকানা ও ঘটনার বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ