আজ ,,
,

শিরোনামঃ
📰ডিসেম্বর পর্যন্ত বাড়তি নজর, প্রশাসনের পাশাপাশি সতর্ক থাকবে বিএনপিসহ মিত্ররাও📰চুয়াডাঙ্গায় মাদকসহ আটক ৩ জনকে জেল-জরিমানা📰উন্নয়নকাজে রাজনৈতিক বৈষম্য থাকা উচিত নয়: এমপি রুহুল📰দর্শনায় যুবদল ও ছাত্রদল কর্মীদের পাল্টাপাল্টি হামলায় দুজন আহত📰চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি পদে শাহজাহান মুকুল সম্পাদক পদে আব্দুল মজিদ📰সবাই মিলে দায়িত্বশীল ভূমিকা রাখলে মানুষের প্রত্যাশা পূরণ হবে: এমপি রাসেল📰জীবননগরে ৫ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ📰চুয়াডাঙ্গায় সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে প্রতিবন্ধীর ভাতার টাকা লুট📰আলমডাঙ্গায় মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান গ্রেফতার-৫📰শিশুদের নিরাপত্তায় সবাইকে দায়িত্বশীল ও সাবধান থাকার আহ্বান
হোম পেজআইন আদালতআলমডাঙ্গায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

আলমডাঙ্গায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক




আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ইনামুল হক নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা করেছেন ওই ছাত্রীর বাবা। পাশাপাশি অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বন্দরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাকে আটক করা হয়। তিনি ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রীর সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হকের অশোভন আচরণের অভিযোগ সামনে আসার পর বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটকে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে উদ্ধার করে হেফাজতে নেয়। ঘটনাটি ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দেয়। স্থানীয় অভিভাবকরা ঘটনার সুষ্ঠু তদন্ত, শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় ছাত্রীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলা উদ্দিন বলেন, শিক্ষকের কাছ থেকে এ ধরনের আচরণ কাম্য নয়। অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ