আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজজাতীয়উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত অনুদান দেওয়ার ঘোষণাঃ প্রধানমন্ত্রী

উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত অনুদান দেওয়ার ঘোষণাঃ প্রধানমন্ত্রী




খাসখবর ডেস্ক:
৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ডের কথা ঘোষণা করে সম্ভাবনাময় উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত সরাসরি অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ -এর উদ্বোধন ও জাতীয় মৎস্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান ।

এসময় তিনি বলেন, মৎস্য চাষ কেবল পুষ্টির চাহিদাই মেটাচ্ছে না; মাছ চাষ, আহরণ, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন পর্যন্ত পুরো প্রক্রিয়ায় লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। প্রান্তিক জনগোষ্ঠীর আয় বাড়াতে এ খাত অনন্য ভূমিকা রাখছে।

সারা দেশে অব্যবহৃত জলাশয়গুলো কাজে লাগানোর পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘সারা দেশে বহু নদী-নালা, খাল-বিল, হাওর ও পুকুর অযত্নে পড়ে আছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে এগুলো সংস্কার করে সরকারি উদ্যোগে মাছের পোনা ছাড়া হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট এলাকার বেকার তরুণদের মাঝে সুষম বণ্টনের মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’ এ বিষয়ে মৎস্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তদের ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

মৎস্য খাতের অর্জন তুলে ধরে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ২০২৫-২৬ অর্থবছরে বিশ্বের ৫২টি দেশে মাছ ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে ৬ হাজার কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে। জাতিসংঘের এফএও-এর রিপোর্টের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, জলজ প্রাণী উৎপাদনে বাংলাদেশ বর্তমানে পঞ্চম এবং মুক্ত জলাশয়ের মাছ আহরণে দ্বিতীয় স্থানে রয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, খুলনা অঞ্চলে ৩০০টি ক্লাস্টার গঠনের মাধ্যমে ৭,৫০০টি ঘেরে উৎপাদন দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া চকরিয়া উপজেলায় ৭ হাজার একর জমিতে ‘শ্রিম্প সিটি মাস্টার প্ল্যান’ প্রণয়ন করা হয়েছে। জিআই পণ্য ইলিশ মোট মৎস্য উৎপাদনের ১০ শতাংশ এবং জিডিপিতে ১ শতাংশের বেশি অবদান রাখছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি জানান, দেশের প্রায় ২ কোটি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মৎস্য খাতের ওপর নির্ভরশীল। মৎস্য চাষিদের কৃষক কার্ডের আওতায় আনার পাশাপাশি ২০২৬-২৭ অর্থবছরে সুন্দরবন ও হাওর অঞ্চলে মাছ আহরণ নিষিদ্ধের সময় জেলেদের ভিজিএফ সহায়তার আওতায় আনা হয়েছে।

‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগিয়ে একটি আত্মনির্ভরশীল দেশ গড়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’-এর উদ্বোধন ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ