আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজআন্তর্জাতিকলেবাননে নতুন করে ইসরায়েলি হামলায় নিহত ১১

লেবাননে নতুন করে ইসরায়েলি হামলায় নিহত ১১




আন্তর্জাতিক ডেস্কঃ
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৩ শিশু, ২ নারীসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া শান্তি কাঠামোর মধ্যেই শনিবার (১৫ আগস্ট) দক্ষিণ লেবাননে বিমান হামলা চালায় ইসরায়েল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় ৩ শিশু ও ২ নারীসহ অন্তত ১১ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। দেশটির অফিসিয়াল ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, দক্ষিণ লেবাননের আনসার গ্রামের একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় তিন শিশু ও দুই নারীসহ সাতজন এবং দেইর আল-জাহরানি গ্রামের আরেকটি হামলায় চারজন নিহত হন। গত ২ মার্চ থেকে ইসরায়েলি আগ্রাসনে লেবাননে এ পর্যন্ত অন্তত ৪ হাজার ৩০০ জন প্রাণ হারিয়েছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর সামাজিক মাধ্যমে দেওয়া বিবৃতিতে জানায়, হিজবুল্লাহর হামলায় ৩ জন ইসরায়েলি সেনা আহত হওয়ার জবাবে তারা দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, তারা হিজবুল্লাহর এলিট ‘রেদোয়ান ফোর্স’ ইউনিটের কমান্ডার আলী সমীর আল-হাজ হাসানকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল এবং তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে তারা স্বীকার করেছে যে ওই হামলায় সামরিক সদর দপ্তরের ভেতরে থাকা কমান্ডারের পরিবারও হতাহত হয়েছে।

হামলার পর হিজবুল্লাহ বিবৃতিতে জানিয়েছে, এই আক্রমণের বিরুদ্ধে ‘যথাযথ জবাব দেওয়া হবে।

লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম ক্ষোভ প্রকাশ করে সামাজিক মাধ্যমে লেখেন, ইসরায়েলি বিমান হামলায় আনসার গ্রামের শহীদরা কোনো সামরিক অবকাঠামো ছিলেন না। তাঁরা কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিলেন না।

তথ্যসূত্র: আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ