আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগচুয়াডাঙ্গায় পৌর প্রশাসক প্রত্যাহারসহ তিন দাবিতে বিক্ষোভ

চুয়াডাঙ্গায় পৌর প্রশাসক প্রত্যাহারসহ তিন দাবিতে বিক্ষোভ




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসককে প্রত্যাহার, ফুটপাতে তারকাঁটা দেয়া বন্ধ এবং উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। ‘পৌর নাগরিক সমাজ’র ব্যানারে আয়োজিত কর্মসূচিতে শহরের ফুটপাত ও সড়কের পাশে ব্যবসা করে জীবিকা নির্বাহ করা ক্ষুদ্র ব্যবসায়ীরাও অংশ নেন। গতকাল রবিবার বিকেল সাড়ে চারটার দিকে চুয়াডাঙ্গা বড় বাজারের শহীদ হাসান চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভকারীদের স্লোগানের মধ্যে ছিল ‘পৌরসভা প্রশাসকের প্রত্যাহার চাই’, ‘ফুটপাতে তারকাঁটা দেয়া চলবে না’ এবং ‘উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন করতে হবে’।

মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, শহরের ফুটপাত ও সড়কের পাশে ছোট ছোট ব্যবসা করে বহু মানুষ দীর্ঘদিন ধরে জীবিকা নির্বাহ করে আসছেন। তাদের উচ্ছেদের আগে বিকল্প ব্যবস্থা ও পুনর্বাসনের উদ্যোগ নেয়া প্রয়োজন। কিন্তু পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করে উচ্ছেদ করায় ক্ষুদ্র ব্যবসায়ীরা পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। বক্তারা আরও বলেন, শহরের ফুটপাত দখলমুক্ত রাখা এবং যান চলাচল স্বাভাবিক রাখার উদ্যোগের সঙ্গে তারা নীতিগতভাবে বিরোধী নন। তবে নিম্ন আয়ের মানুষের জীবিকার বিষয়টিও বিবেচনায় নেয়া জরুরি। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করে সেখানে তাদের ব্যবসার সুযোগ করে দেয়া হলে একদিকে যেমন নগরীর শৃঙ্খলা বজায় থাকবে, অন্যদিকে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকাও রক্ষা পাবে।

সমাবেশে উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভকারীরা দ্রুত পৌর প্রশাসক প্রত্যাহার, ফুটপাতে তারকাটা দেয়া বন্ধ এবং উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তারা বলেন, দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেয়া না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ