আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজআইন আদালতআলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার

আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার




আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ২৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট , ৫ গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়ের ৪ হাজার ৯০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই পৃথক অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের তাৎক্ষণিক বিচারের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। শনিবার রাত থেকে রবিবার বিকেল পর্যন্ত উপজেলার নতিডাঙ্গা বাজার ও স্টেশনপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন আলমডাঙ্গার নতিডাঙ্গা গ্রামের ইকলাছ আলীর ছেলে তীব্র আলী (২৩), আলী হোসেনের ছেলে বকুল হোসেন (৩৬), স্টেশনপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে রুবেল হোসেন (৩২) এবং রুবেল হোসেনের স্ত্রী লিজা খাতুন (২৬)।
পুলিশ জানায়, আলমডাঙ্গা থানার এসআই মানিক কুমার শিকদারের নেতৃত্বে একটি দল থানা এলাকায় অভিযান চালানোর সময় নতিডাঙ্গা বাজারে জিয়ার চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় তীব্র আলী ও বকুল হোসেনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়। অপর অভিযানে এসআই আলমগীর কবীরের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গার স্টেশনপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় রুবেল হোসেনের বাড়ির সামনে পাকা সড়ক থেকে রুবেল হোসেন ও তার স্ত্রী লিজা খাতুনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ৪ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, পৃথক দুই অভিযানে গ্রেফতার চারজনকে তাৎক্ষণিক বিচারের জন্য বিজ্ঞ সামারী ট্রায়াল কোর্টে পাঠানো হয়েছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। মাদকমুক্ত আলমডাঙ্গা গড়তে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ