আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজআন্তর্জাতিকসমঝোতার মেয়াদ শেষ, ইরানের ‘সাদা পতাকা’ ওড়ানো উচিত: ট্রাম্প

সমঝোতার মেয়াদ শেষ, ইরানের ‘সাদা পতাকা’ ওড়ানো উচিত: ট্রাম্প




আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংকট নিরসনে করা সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ওই সমঝোতা স্মারকের মেয়াদ বাড়ানোর চেষ্টা করছে না। একই সঙ্গে তিনি ইরানকে ‘আত্মসমর্পণের জন্য সাদা পতাকা ওড়ানোর’ আহ্বান জানিয়েছেন।

গত জুনে করা ওই সমঝোতায় দুই দেশের মধ্যে বৃহত্তর একটি চুক্তির জন্য আলোচনা এবং যুদ্ধ বন্ধের পথ তৈরির কথা ছিল। তবে সময়সীমা শেষ হওয়ার আগেই আলোচনা কার্যত অচল হয়ে পড়ে। সোমবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে করা সমঝোতা স্মারকের ৬০ দিনের সময়সীমা শেষ হয়। এরপর ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে সমঝোতা বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো আগ্রহ নেই। মার্কিন গণমাধ্যমকে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে সমঝোতা নিয়ে তার প্রশাসনের যোগাযোগ রয়েছে। তার দল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে আলোচনা করছে। তবে আইআরজিসি ট্রাম্পের এই বক্তব্য অস্বীকার করেছে।

এদিকে সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হওয়ার পর ইরানি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে তারা আরও আগ্রাসী কৌশল নিতে পারে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসমাঈল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক লঙ্ঘন করায় ৬০ দিনের সময়সীমার আর কোনো বাস্তব গুরুত্ব নেই। তার ভাষ্য, যুক্তরাষ্ট্র সমঝোতা স্বাক্ষরের পরপরই তা লঙ্ঘন শুরু করেছিল। ফলে নির্ধারিত সময়ের মধ্যে আলোচনা শুরুই করা সম্ভব হয়নি।
বাঘাই আরও বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে জবাব দেওয়ার জন্য ইরানের বাহিনী প্রস্তুত রয়েছে। ফলে সমঝোতার মেয়াদ শেষ হওয়ার পরও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

সূত্র: আল জাজিরা।

 

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ