আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজজাতীয়‘পিংক বাস’ সেবায় কর্মজীবী নারীদের স্বস্তি

‘পিংক বাস’ সেবায় কর্মজীবী নারীদের স্বস্তি




খাসখবর ডেস্কঃ
নারীদের নিরাপদ যাতায়াতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পিংক বাস সেবা চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন কর্মজীবী নারীরা। তাদের দাবির প্রেক্ষিতে এই সেবার পরিধি বা রুট বাড়ানোর আশ্বাসও দেওয়া হয়েছে। রাজধানীসহ দেশের দুটি জেলায় নতুন এ বিশেষ সার্ভিস চালু করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে নতুন এ বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।

রাজধানীর ফার্মগেটে ‘মহিলা বাস’ থেকে নামেন এক নারী তামান্না খানম। তিনি বলেন, নারীদের জন্য বাস চালু করা জরুরি ছিল। কারণ সাধারণ বাসে নারীদের জন্য কয়েকটা সিট বরাদ্দ থাকে। সেই সিট পূরণ হয়ে গেলে পরে আর নারীদের তোলা হয় না। ফলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় বাসের জন্য।

রামপুরায় বাসের অপেক্ষা করছেন রুবিনা। তিনি বলেন, নারীদের জন্য বাস চালু করাটা খুবই ভালো কাজ হয়েছে। তবে এই বাসের কারণে সাধারণ বাসগুলোতে নারীরা যেন বৈষম্যের শিকার না হন, সে ব্যাপারে খেয়াল রাখতে হবে।’

নাম প্রকাশ না করার শর্তে ‘নারী বাস সার্ভিসের’ একজন চালক বলেন, ‘সাধারণ বাসে নারীরা নানা ভোগান্তির শিকার হন। এসব অভিজ্ঞতা আমারও আছে অনেকটা। তবে এই বাসে যেহেতু সবাই নারী উঠবেন, ফলে ভোগান্তিতে পড়তে হবে না। কারণ এখানে কোনো পুরুষ নাই। আমরা নারীরাই বাসটা পরিচালনা করব।’

এর আগেও নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করেছিল সরকার। তবে সেসব সেবা কিছুদিন চলার পর সড়কে আর বাসের দেখা মেলেনি।

নতুন করে চালু হওয়া এই সেবা যেন হারিয়ে না যায়, সে তাগিদ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনের পর তিনি বলেন, ‘অতীতের অনেক উদ্যোগের মতো এই বাস সার্ভিস যেন হারিয়ে না যায়। সেবার মান সময়ের সঙ্গে আরও উন্নত করতে হবে। নারী যাত্রীরা যাতে নিরাপদ ও স্বস্তিতে যাতায়াত করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।’

অতীতে উদ্বোধনের কয়েক মাসের মধ্যে বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন উদ্যোগের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, এই সরকার এমনটি হতে দেবে না। আগে এমনও হয়েছে, কোনো সেবা উদ্বোধনের ছয় মাস পর সেটির আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।

বিআরটিসি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আজ যে সেবা শুরু হচ্ছে, দুই মাস পর এই সেবার মান আরও বাড়াতে হবে। বিদ্যমান লজিস্টিক সহায়তা ও জনবল হয়তো নতুন ব্যবস্থার জন্য পুরোপুরি প্রস্তুত নাও থাকতে পারে। তবে প্রতিদিন ব্যবস্থাপনার উন্নতি করতে হবে।

নারীদের যাত্রা নিরাপদ করতে চালু হয়েছে ১৪টি বিশেষ বাস। এর মধ্যে ঢাকার ১০টি রুটে ১০টি বাস, চট্টগ্রামে দুটি রুটে দুটি এবং বগুড়ায় দুটি রুটে দুটি বাস চলবে। তবে পরে এই সেবা আরও বাড়বে বলে জানিয়েছেন শেখ রবিউল আলম।

ঢাকার রুটগুলো হলো নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও, মিরপুর-১০-মতিঝিল, মিরপুর-মতিঝিল, মিরপুর-১২-মতিঝিল, মোহাম্মদপুর-মতিঝিল, আব্দুল্লাহপুর-মতিঝিল ও গাজীপুর-বিমানবন্দর। ঢাকার বাইরে বগুড়া জেলার শেরপুর-মাটিডালি রুটে দুটি এবং চট্টগ্রামের কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি বাস চলবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ