আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজআইন আদালতঝিনাইদহে ভারতীয় ডিএনএ টেস্ট কিটসহ চোরাচালানি পণ্য জব্দ

ঝিনাইদহে ভারতীয় ডিএনএ টেস্ট কিটসহ চোরাচালানি পণ্য জব্দ




নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক দুটি অভিযানে ভারতীয় ২৮৬ পিস ডিএনএ টেস্ট কিট ও ৩৪ প্যাকেট কীটনাশক জব্দ করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। জব্দ করা ডিএনএ টেস্ট কিটের আনুমানিক সিজার মূল্য ৬৭ লাখ ২১ হাজার টাকা। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক ১০টায় মহেশপুর ব্যাটালিয়নের অধীন নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ৬৬/৬-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মিন্টু মিয়ার আমবাগানে এ অভিযান পরিচালনা করেন বিজিবির সদস্যরা। হাবিলদার আনিছুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ২৮৬ পিস ভারতীয় ডিএনএ টেস্ট কিট উদ্ধার করা হয়। এ সময় কোনো চোরাচালানিকে আটক করা যায়নি। উদ্ধার করা এসব ডিএনএ টেস্ট কিটের আনুমানিক সিজার মূল্য ৬৭ লাখ ২১ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। এদিকে একই দিন বিকেল চারটার দিকে মহেশপুর ব্যাটালিয়নের কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৬০/৪৫-আর থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুমিল্লাপাড়া এলাকার গণি মিয়ার লাউবাগানের উত্তর-পূর্ব কোণ থেকে এসব চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়। নায়েব সুবেদার শরীফউদ্দীনের নেতৃত্বে পরিচালিত নিয়মিত চোরাচালানবিরোধী অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৩৪ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়। এ অভিযানেও কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে অভিযান ও নজরদারি চালানো হচ্ছে। উদ্ধার করা চোরাচালানি মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ