আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজতথ্য প্রযুক্তিআইফোনে স্পাইওয়্যার হামলার সতর্কতা এলে যা করবেন

আইফোনে স্পাইওয়্যার হামলার সতর্কতা এলে যা করবেন




তথ্যপ্রযুক্তি ডেস্কঃ
আইফোনে হঠাৎ অ্যাপলের সতর্কবার্তা দেখলে তা এড়িয়ে যাবেন না। কারণ এমন বার্তা এলে আপনার ফোনে স্পাইওয়্যার হামলার চেষ্টা হয়ে থাকতে পারে। অ্যাপল জানিয়েছে, ভাড়াটে স্পাইওয়্যার ব্যবহার করে চালানো হামলা সাধারণ সাইবার হামলার চেয়ে বেশি জটিল। এসব হামলায় নির্দিষ্ট ব্যক্তি ও তার ব্যবহৃত যন্ত্রকে লক্ষ্য করা হয়। তবে সবার এমন হামলার শিকার হওয়ার আশঙ্কা নেই। সাধারণত রাজনীতিবিদ, মানবাধিকারকর্মী ও সাংবাদিকদের মতো নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করেই এ ধরনের হামলা চালানো হয়।

অ্যাপল যদি মনে করে কোনো ব্যবহারকারী স্পাইওয়্যার হামলার লক্ষ্য হয়েছেন তাহলে কয়েকভাবে সতর্ক করবে। ফোনের পর্দায় বার্তা দেখাবে। ই-মেইলেও জানাবে। অ্যাপল অ্যাকাউন্টে ঢুকলেও সতর্কবার্তা দেখা যাবে। এমন বার্তা পেলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। অ্যাপল দ্রুত লকডাউন মোড চালু করার পরামর্শ দিয়েছে। আইফোনের সেটিংস থেকেই এটি চালু করা যায়। প্রয়োজনে নিরাপত্তা বিশেষজ্ঞদের সহায়তাও নেওয়া যেতে পারে। অ্যাপল অবশ্য জানায়, ঠিক কী কারণে কাউকে সতর্ক করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয় না। এতে হামলাকারীরা ভবিষ্যতে নিজেদের কৌশল বদলে সতর্কতা এড়িয়ে যেতে পারে। তবে এমন সতর্কবার্তা না পেলেও ফোনের সফটওয়্যার নিয়মিত আপডেট করা জরুরি। এ ছাড়া অপরিচিত কোনো লিংকে প্রবেশ না করা, শক্তিশালী পাসকোড ব্যবহার এবং দুই ধাপের পরিচয় যাচাই চালু রাখার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ