আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজরাজনীতিআত্মশুদ্ধি অর্জন ও অনৈতিক কাজ থেকে বিরত থাকতে হবে: এমপি রুহুল আমিন 

আত্মশুদ্ধি অর্জন ও অনৈতিক কাজ থেকে বিরত থাকতে হবে: এমপি রুহুল আমিন 




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর থানা শাখার উদ্যোগে ইউনিয়ন টিম সদস্যদের নিয়ে দিনব্যাপী শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সংগঠনের দায়িত্বশীলদের আত্মশুদ্ধি অর্জন, নৈতিক চরিত্র গঠন এবং সাংগঠনিক দায়িত্ব পালনে আরও সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়। গতকাল শনিবার বেলা একটায় বেগনগর স্কুলে শুরু হয়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ শিক্ষা সমাবেশ (টিএস) অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর থানা জামায়াতের আমীর মাওলানা বিলাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট রুহুল আমিন। সমাবেশ পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর থানা জামায়াতের সেক্রেটারি গোলাম রসুল।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রুহুল আমিন বলেন, আমাদের মূল লক্ষ্য ইসলামী আন্দোলনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহর রহমত ছাড়া কোনো আন্দোলনেই সফলতা অর্জন সম্ভব নয়। তিনি বলেন, দুনিয়া কোনো খেল-তামাশার জায়গা নয়। তাই প্রত্যেককে আত্মশুদ্ধি অর্জনের দিকে মনোযোগী হতে হবে। গিবতসহ সব ধরনের অনৈতিক কাজ থেকে বিরত থাকতে হবে এবং ব্যক্তিগত জীবনে নৈতিকতা ও আদর্শের চর্চা বাড়াতে হবে। রুহুল আমিন আরও বলেন, কোনো আন্দোলন বা পরিবর্তনের পরও অনেক সময় মানুষের মধ্যে ক্ষমতার মোহ তৈরি হতে পারে এবং মানুষ স্বৈরাচারী হয়ে উঠতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। দায়িত্বশীলদের নিজেদের আচরণ ও কর্মকাণ্ড নিয়মিত পর্যালোচনা করে ভুল-ত্রুটি সংশোধনের মাধ্যমে আদর্শিক অবস্থান সুদৃঢ় করার আহ্বান জানান তিনি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান, জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক এবং জেলা ইউনিট সদস্য ড. রুহুল আমিন। এছাড়া চুয়াডাঙ্গা সদর থানা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহেন উজ্জামান, মাওলানা সাজিবুল ইসলাম, আশির উদ্দীন, ছানোয়ার হোসাইন ও মামুন হাওলাদারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। শিক্ষা সমাবেশে ইউনিয়ন পর্যায়ের টিম সদস্যদের নিয়ে আদর্শিক জ্ঞান, আত্মশুদ্ধি, নৈতিক চরিত্র গঠন ও সাংগঠনিক দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে দায়িত্বশীলদের ব্যক্তিগত ও সাংগঠনিক জীবনে ইসলামী মূল্যবোধের চর্চা এবং সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ