আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগআলমডাঙ্গায় নিজ খরচে ওমরার সুযোগ দিচ্ছেন মেয়রপ্রার্থী  লিপু

আলমডাঙ্গায় নিজ খরচে ওমরার সুযোগ দিচ্ছেন মেয়রপ্রার্থী  লিপু




আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা পৌর শহরের ৩০টি জামে মসজিদের ইমামদের নিজস্ব অর্থায়নে পবিত্র ওমরাহ পালনের সুযোগ দেয়ার উদ্যোগ নিয়েছেন আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হাসিবুল হক লিপু। তার এ উদ্যোগকে ঘিরে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে। উদ্যোগের অংশ হিসেবে প্রথম দফায় লটারির মাধ্যমে চারজন ইমামকে ওমরাহ পালনের জন্য নির্বাচিত করা হয়েছে। পর্যায়ক্রমে পৌর শহরের অন্য মসজিদগুলোর ইমামদেরও এ সুযোগ দেয়ার কথা জানানো হয়েছে। গতকাল রবিবার বিকেল ৫ টায় লিপুর নির্বাচনি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত চারজন ইমামের হাতে পাসপোর্ট ও ভিসা তুলে দেন। প্রথম দফায় নির্বাচিত চারজন হলেন পৌরসভার নওদাবন্ডবিল জামে মসজিদের খতিব মুকতারুজ্জামান, গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম জাকারিয়া হাবিব, কলেজপাড়া জামে মসজিদের ইমাম মুফতি মাহদী হাসান এবং এরশাদপুর মাগুরাপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ ওবায়দুল্লাহ।
সংশ্লিষ্টরা জানান, লটারির মাধ্যমে নির্বাচিত এই চার ইমাম আগামীকাল পবিত্র মক্কা ও মদিনার উদ্দেশ্যে যাত্রা করবেন। তাদের ওমরাহ পালনের যাবতীয় ব্যয় হাসিবুল হক লিপু ব্যক্তিগতভাবে বহন করবেন বলে জানানো হয়েছে। হাসিবুল হক লিপুর পক্ষ থেকে বলা হয়েছে, পৌর এলাকার বিভিন্ন মসজিদের ইমামদের সম্মান জানানো এবং তাদের পবিত্র ওমরাহ পালনের সুযোগ করে দেয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে। প্রথম ধাপে চারজনকে সুযোগ দেয়া হলেও পর্যায়ক্রমে ৩০টি মসজিদের ইমামকেই এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
এদিকে আসন্ন আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে একজন মেয়র প্রার্থীর ব্যক্তিগত অর্থায়নে এমন কর্মসূচি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে। তবে আয়োজকদের দাবি, ধর্মীয় ব্যক্তিত্বদের প্রতি সম্মান ও তাদের ওমরাহ পালনের সুযোগ করে দেয়ার উদ্দেশ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে। প্রথম দফায় ওমরাহ পালনের সুযোগ পাওয়া ইমামদের আগামীকাল যাত্রার প্রস্তুতি চলছে। তাদের নিরাপদ যাত্রা ও ইবাদত কবুলের জন্য দোয়া করেছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ