আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগইটভাটায় কাঠ পোড়ালে উচ্ছেদ; কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

ইটভাটায় কাঠ পোড়ালে উচ্ছেদ; কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি




নিজস্ব প্রতিবেদক:

পরিবেশ দূষণ রোধ ও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে চুয়াডাঙ্গায় কঠোর অবস্থানের কথা জানিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। ইটভাটায় জ্বালানি কাঠের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, কেউ এ নির্দেশ অমান্য করলে ভাটা উচ্ছেদসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। একই সঙ্গে ইটভাটায় টপসয়েল (কৃষিজমির উপরিভাগের মাটি) ব্যবহার না করা, নির্দিষ্ট মাত্রার সালফারসমৃদ্ধ কয়লা ব্যবহার এবং সড়কে মাটি পরিবহনের ক্ষেত্রেও বিধিনিষেধ মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলা হয়। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, চুয়াডাঙ্গার যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।
সভায় পরিবেশ অধিদপ্তর, চুয়াডাঙ্গার সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে প্রধানমন্ত্রীর নির্দেশনা পড়ে শোনান। তিনি ইটভাটার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে পরিবেশগত বিধিবিধান মেনে চলার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন। এরপর ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মোতালেব হোসেন ও সভাপতি খাজা নাসির উদ্দিন শান্তি ইটভাটা পরিচালনার ক্ষেত্রে তাদের বিভিন্ন যুক্তি ও সমস্যার কথা তুলে ধরেন। তারা প্রশাসনের নির্দেশনা বাস্তবায়নে মালিকদের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
সভায় জেলা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, ইটভাটায় কোনো ধরনের জ্বালানি কাঠ ব্যবহার করা যাবে না। কেউ প্রশাসনের এ নির্দেশ অমান্য করে কাঠ পুড়িয়ে ইটভাটা পরিচালনা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে ওই ইটভাটা উচ্ছেদ করা হবে। এছাড়া সভায় বল্ক ইটের ব্যবহার বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।
প্রশাসনের এ অবস্থানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইটভাটা মালিক সমিতির নেতারা তাদের কোনো ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহার না করার শপথ করেন। মালিক সমিতির সাধারণ সম্পাদক বলেন, সমিতির নির্দেশনা অমান্য করে কেউ ইটভাটা পরিচালনা করলে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেবে, তা মেনে নিতে হবে। এ ক্ষেত্রে ওই ইটভাটা মালিকের পক্ষে মালিক সমিতি কোনো ধরনের সহায়তা করবে না।
সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইটভাটায় জ্বালানি কাঠের ব্যবহার বন্ধের পাশাপাশি কৃষিজমির টপসয়েল ব্যবহার না করার ওপর বিশেষ গুরুত্ব দেন। তিনি বলেন, ইট তৈরিতে কৃষিজমির উপরিভাগের মাটি ব্যবহার করা হলে জমির উর্বরতা নষ্ট হয় এবং কৃষি উৎপাদনে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়ে। তাই ইটভাটায় টপসয়েল ব্যবহার কোনোভাবেই মেনে নেয়া হবে না। এছাড়া ইটভাটায় পরিবেশসম্মত ও নির্দিষ্ট মাত্রার সালফারসমৃদ্ধ কয়লা ব্যবহার নিশ্চিত করার জন্যও ইটভাটা মালিকদের সতর্ক করা হয়। পাশাপাশি সড়কে মাটি পরিবহনের সময় জনদুর্ভোগ ও পরিবেশদূষণ যাতে না হয়, সে বিষয়েও কঠোরভাবে বিধিনিষেধ মেনে চলার নির্দেশ দেয়া হয়।
সভায় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে বৈধ ইটভাটাগুলোকেও পরিবেশগত সব শর্ত মেনে পরিচালনা করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা নির্দেশনা অমান্য করার সুযোগ দেয়া হবে না। পরে সভায় আর কোনো আলোচনা না থাকায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ