আন্তর্জাতিক ডেস্কঃ
ইয়েমেনের মধ্যাঞ্চলের তেলসমৃদ্ধ মারিব প্রদেশ দখলের চেষ্টা করছে হুথি বিদ্রোহীরা। এ লক্ষ্যে তারা আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সেখানে বিশাল হামলা চালিয়েছে। তবে ইয়েমেনের সরকারি বাহিনী এ হামলা প্রতিহত করেছে বলে দাবি করা হয়েছে। সরকার সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ওয়েস্ট কোস্টে বলা হয়েছে, সরকারি বাহিনী মারিবের পশ্চিমাঞ্চলের আল-মাসজাহ এবং আল-জউর এলাকায় হুথিদের হামলা ঠেকিয়ে দিয়েছে। তবে এর বেশি আর কোনো তথ্য সংবাদমাধ্যমটি জানায়নি। এ হামলা নিয়ে ইয়েমেনের সরকার ও হুথি বিদ্রোহীরাও আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। ইয়েমেনের সামরিক বাহিনীর সঙ্গে হুথিদের বিভিন্ন ফ্রন্টে লড়াই হচ্ছে। যারমধ্যে আছে মারিব, আল-জউফ, তাইজ, আল-ধালে এবং আল-বায়দা প্রদেশ।
ইয়েমেনের মারিব প্রদেশ দখলের চেষ্টা করছে হুথিরা
প্রকাশ: আজকের খাসখবর


