আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগগাংনীতে ছাদ থেকে পড়ে যুবক নিহত

গাংনীতে ছাদ থেকে পড়ে যুবক নিহত




গাংনী অফিস:

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী দাসপাড়ায় দোতলা বাড়ির ছাদের পানির ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে ছাদ থেকে পড়ে মিলন হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন হোসেন গাংনী উপজেলার নওদা মটমুরা গ্রামের শচীন দাসের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির ছাদের পানির ট্যাংকি পরিষ্কার করার জন্য মিলন হোসেনের সঙ্গে কথা বলেন বাড়ির মালিক মামুন। পরে ট্যাংকি পরিষ্কারের প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য বাড়ির মালিকের কাছ থেকে টাকা নিয়ে যান তিনি। দুপুরের দিকে ট্যাংকি পরিষ্কার করার সময় অসাবধানতাবশত দোতলা বাড়ির ছাদ থেকে নিচে পড়ে যান মিলন। তার পড়ে যাওয়ার শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাকে উদ্ধার করে বামুন্দীর একটি প্রাইভেট ক্লিনিকে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছিল। পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ