আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগচুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মারুফ রহমান

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মারুফ রহমান




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানকে বদলি করা হয়েছে। তার স্থলে নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মারুফ রহমান। এর আগে তিনি মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের ক্রাইম শাখায় কর্মরত ছিলেন। চুয়াডাঙ্গার পুলিশ সুপার রুহুল কবীর খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির তথ্য জানানো হয়েছে। গত বৃহস্পতিবার ওই অফিস আদেশ জারি করা হয়।
অফিস আদেশ অনুযায়ী, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মারুফ রহমানকে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, সদর থানার বর্তমান ওসি মিজানুর রহমানকে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে। আদেশে বদলি হওয়া দুই কর্মকর্তাকেই তাদের নতুন কর্মস্থলে অবিলম্বে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, আজ শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে চুয়াডাঙ্গা সদর থানার ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন মারুফ রহমান। দায়িত্ব গ্রহণের আগেই নতুন ওসি জানিয়েছেন, সদর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের প্রত্যাশিত পুলিশি সেবা নিশ্চিত করাই তার অন্যতম প্রধান লক্ষ্য।
চুয়াডাঙ্গা সদর থানার বিদায়ী অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, আমার দায়িত্ববোধ থেকে চুয়াডাঙ্গা সদর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, আবার মানুষের ভালোবাসা ও সহযোগিতাও পেয়েছি। থানায় সেবা নিতে আসা প্রতিটি মানুষ যেন হয়রানি ছাড়াই কাক্সিক্ষত সেবা পান, সে বিষয়টিকে সবসময় গুরুত্ব দিয়েছি। দায়িত্ব পালনে কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। চুয়াডাঙ্গার মানুষের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা থাকবে। নতুন কর্মস্থলেও একই নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে চাই। নতুন ওসি মারুফ রহমানের জন্য শুভকামনা রইল। আশা করি, তিনি চুয়াডাঙ্গা সদর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুন্দর ও শক্তিশালী করতে সবার সহযোগিতা নিয়ে কাজ করবেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ