আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগচুয়াডাঙ্গায় অপরিপক্ব কদবেল পাকানোর অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

চুয়াডাঙ্গায় অপরিপক্ব কদবেল পাকানোর অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা




নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা বড় বাজারে অপরিপক্ব কদবেল রাসায়নিক পদার্থ দিয়ে পাকানোর অভিযোগে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে কদবেল পাকাতে ব্যবহৃত রাসায়নিক পদার্থ ও অপরিপক্ব কদবেল জব্দ করে ধ্বংস করা হয়েছে। গতকাল রবিবার দুপুর সাড়ে ১টা থেকে আড়াইটা পর্যন্ত বড় বাজারে এ তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাবলু মন্ডলের প্রতিষ্ঠান মেসার্স মদিনা ট্রেডার্সকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়। চুয়াডাঙ্গা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে তদারকি পরিচালিত হয়। এ সময় ক্যাবের সদস্য রফিকুল ইসলাম সার্বিক সহযোগিতা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাজারে বিক্রির উদ্দেশ্যে অপরিপক্ব কদবেল রাসায়নিক পদার্থ ব্যবহার করে পাকানো হচ্ছিল। বিষয়টি তদারকিতে ধরা পড়ার পর সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়। একই সঙ্গে কদবেল পাকাতে ব্যবহৃত রাসায়নিক পদার্থ এবং সংশ্লিষ্ট কদবেল জব্দ করে ধ্বংস করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, দ্রুত পাকানোর জন্য রাসায়নিক ব্যবহার করে ফল বাজারজাত করা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজারে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ