আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজঅর্থনীতিচুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 

চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় জেলা দোকান মালিক সমিতির নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে আটটায় শহরের জেলা দোকান মালিক সমিতির কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৩৩ সদস্যের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ করানো হয়। পাশাপাশি জেলার ব্যবসায়ী সমাজের বিভিন্ন সমস্যা, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং দোকান মালিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
জেলা দোকান মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন সমিতির নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আ.স.ম. আব্দুর রউফ। পরে তিনি নবগঠিত ৩৩ সদস্যের কমিটির সদস্যদের শপথ পাঠ করান। শপথ গ্রহণের পর শুরু হয় আলোচনা সভা। এতে সমিতির কার্যক্রম আরও গতিশীল করা, জেলার ব্যবসায়ীদের পাশে থাকা এবং তাদের যৌক্তিক দাবি ও সমস্যাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার বিষয়ে আলোচনা করা হয়। সমিতির দপ্তর সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
তিনি বলেন, দোকান মালিকেরা জেলার অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও দাবির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। ব্যবসার পরিবেশ সুন্দর ও নিরাপদ থাকলে জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। শরীফুজ্জামান শরীফ বলেন, বাজারে শৃঙ্খলা বজায় রাখা, ক্রেতাদের সঙ্গে ভালো আচরণ, পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় ব্যবসায়ীদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। চুয়াডাঙ্গার ব্যবসায়ী সমাজ দীর্ঘদিন ধরে জেলার উন্নয়ন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। ব্যবসায়ীদের যৌক্তিক সমস্যা ও দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরে সমাধানের উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে জেলার ব্যবসা-বাণিজ্যকে আরও এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা দোকান মালিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার ও জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা দোকান মালিক সমিতির সিনিয়র সহসভাপতি আব্দুর কাদের জগলু, সহসভাপতি সাহাবুদ্দিন মল্লিক, শামসুজ্জোমান খোকন, মশিউর রহমান, নাজিম উদ্দীন, নাসির আহাদ, সাধারণ সম্পাদক সুমন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক রিন্টু মহলদার, সহসাধারণ সম্পাদক জাকির হাসান টুটুল, গোলাম সরোয়ার নাবিস্কো, বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি প্রমুখ। এ ছাড়া জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নতুন কমিটির শপথ ও অভিষেককে ঘিরে অনুষ্ঠানে ব্যবসায়ী নেতাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ