আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজরাজনীতিচুয়াডাঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

চুয়াডাঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা




নিজস্ব প্রতিবেদক:

‘করব কাজ, গড়ব দেশ, গণতান্ত্রিক বাংলাদেশ’Ñএ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। জেলা বিএনপির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের টাউন ফুটবল মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মী অংশ নেন। শোভাযাত্রাকে ঘিরে সকাল থেকেই টাউন ফুটবল মাঠে নেতা-কর্মীদের জড়ো হতে দেখা যায়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মাঠ পূর্ণ হয়ে ওঠে নেতা-কর্মীদের উপস্থিতিতে। তাদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীকসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড। দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।
শোভাযাত্রার আগে টাউন ফুটবল মাঠে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মাহাবুল হক। এরপর পবিত্র গীতা পাঠ করেন চুয়াডাঙ্গা বড়বাজার দুর্গা মন্দিরের পুরোহিত প্রহ্লাদ চক্রবর্তী। পরে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করেন জেলা জাসাসের শিল্পীরা। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ।
বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, আজ এখানে উপস্থিত নেতা-কর্মীদের অবস্থানই বলে দিচ্ছে চুয়াডাঙ্গা জেলায় বিএনপির প্রতি মানুষের ভালোবাসার পরিমাণ। যারা দলকে ভালোবেসে দূর-দূরান্ত থেকে এখানে উপস্থিত হয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তিনি নেতা-কর্মীদের শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়ার আহ্বান জানিয়ে বলেন, আপনারা অনেক দূর-দূরান্ত থেকে এই শোভাযাত্রায় অংশ নিতে এসেছেন। অনুগ্রহ করে কেউ মাঠে বসে থাকবেন না। সবাই স্বতঃস্ফূর্তভাবে শোভাযাত্রায় অংশ নেবেন।
পরে প্রধান অতিথির বক্তব্য শেষে সহস্রাধিক নেতা-কর্মীর অংশগ্রহণে টাউন ফুটবল মাঠ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বড়বাজার, কোর্ট মোড় প্রদক্ষিণ করে কলেজ রোড হয়ে আবার টাউন ফুটবল মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার পুরো পথজুড়ে নেতা-কর্মীরা বিভিন্ন দলীয় স্লোগান দেন। বিএনপির পাশাপাশি দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তাদের স্লোগান ও পদচারণে শহরের বিভিন্ন সড়কে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা মহিলা দলের সভাপতি রউফ-উর-নাহার রিনা, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও চিতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ছালাম বিপ্লব এবং জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম উপস্থিত ছিলেন। এছাড়া জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনোয়ার হোসেন, জেলা জাসাসের সভাপতি শহিদুল হক বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি শরিফুল আলম বিলাস, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, মৎস্যজীবী দলের সদস্য সচিব একরামুল হক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাবেক কাউন্সিলর সেফালি খাতুন, সাংগঠনিক সম্পাদক নাসরিন পারভীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ ও যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমানসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রায় সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদস্যসচিব মহলদার ইমরান রিন্টু, পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হাজি, সদস্যসচিব আজিজুল হক আজিজুল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম. এ. হাসান, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনিস উদ্দিন, সদস্য সচিব মাহাবুব হোসেন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত এবং সদর উপজেলা ওলামা দলের সভাপতি রকিবুল ইসলামও অংশ নেন। এসময় চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, সদর পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুবেল হাসান এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী উপস্থিত ছিলেন। এছাড়া সদর উপজেলার ছয়টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আলমডাঙ্গা উপজেলার চিৎলা ও খাদিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা শোভাযাত্রায় অংশ নেন।
দামুড়হুদা অফিস জানিয়েছে, দামুড়হুদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, সমাবেশ ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় দামুড়হুদা উপজেলা বিএনপির আয়োজনে দামুড়হুদা ব্রীজ মোড় এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে কৃষি ব্যাংকের সামনে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে কেক কেটে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
দামুড়হুদা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম ও মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা জাহান পারুল।
এ সময় দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিন আরো বলেন, ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে দলটি বহুদলীয় গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করবে।
এছাড়াও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বাচ্চু, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম-সাধারণ সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইকরামুল হক, সদস্য সচিব জাকির হোসেন, সদর ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক আনছার আলী, উপজেলা কৃষকদল নেতা শামসুল আলম, রোকুউজজ্জামান তোতামসহ বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক, মহিলা দল, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানের শেষপর্যায়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তা বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ