আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজআইন আদালতচুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ, সার, কীটনাশক ও খাদ্যপণ্যের বাজার তদারকি চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সদর উপজেলার গোকুলখালী ও আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর বাজারে এ তদারকি পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়।
অভিযান সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দুই উপজেলার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ, সার, কীটনাশক ও খাদ্যপণ্যের মূল্য, মান, বিক্রয়পদ্ধতি ও সংরক্ষণব্যবস্থা পরিদর্শন করা হয়। এ সময় গোকুলখালী বাজারে অবৈধভাবে সার বিক্রির অভিযোগে হামিদুল ইসলামের প্রতিষ্ঠান মেসার্স হামিদুল ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে সাইফুল ইসলামের মেসার্স জিকু মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আলমডাঙ্গার ভালাইপুর বাজারে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি ও সংরক্ষণের অভিযোগে কালাম উদ্দিনের মেসার্স ভাই ভাই হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তিন প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রশাসনিক ব্যবস্থায় মোট ৪৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
তদারকি চলাকালে ব্যবসায়ীদের মূল্য তালিকা নিয়মিত হালনাগাদ ও দৃশ্যমান স্থানে প্রদর্শন, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য কেনাবেচা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ, মানহীন ও নিষিদ্ধ কোনো পণ্য, ওষুধ, বীজ কিংবা শিশু খাদ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। তদারকি পরিচালনা করেন চুয়াডাঙ্গা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল। ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, বাজারে পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ