আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগচুয়াডাঙ্গায় ১১ পুলিশ সদস্যকে পুরস্কার ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত 

চুয়াডাঙ্গায় ১১ পুলিশ সদস্যকে পুরস্কার ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত 




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিতে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, পেশাদারিত্ব ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে অর্থ পুরস্কার ও গুড সার্ভিসেস (জিএস) মার্ক দেয়া হয়। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণ, মামলার তদন্তে গতি আনা, ওয়ারেন্ট তামিল এবং মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলার সব ইউনিটের ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের অংশগ্রহণে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান অভিবাদন মঞ্চ থেকে সালামি গ্রহণের পর প্যারেড পরিদর্শন করেন। প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) হিমন বিশ্বাস। প্যারেড পরিদর্শনের সময় পুলিশ সদস্যদের শারীরিক ফিটনেস ও টার্ন আউটের ভিত্তিতে পুলিশ সুপার জিএস মার্ক ও অর্থ পুরস্কার প্রদান করেন। প্যারেডের সার্বিক প্রস্তুতি ও শৃঙ্খলায় সন্তোষ প্রকাশ করেন তিনি।
পরে সকাল ১০টায় পুলিশ লাইন্সের ড্রিলশেডে জেলা পুলিশের সেপ্টেম্বর মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। তিনি সভায় অংশ নেয়া পুলিশ কর্মকর্তা ও সদস্যদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং আগের কল্যাণ সভায় উত্থাপিত বিষয়গুলোর অগ্রগতি ও সমাধান নিয়ে আলোচনা করেন। পুলিশ সদস্যদের চাহিদার পরিপ্রেক্ষিতে বিভিন্ন থানা, ক্যাম্প ও ফাঁড়িতে ক্রোকারিজসহ দাপ্তরিক ও প্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রীও সরবরাহ করা হয়। এ সময় চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেপ্তার, মামলার রহস্য উদ্ঘাটন, পেশাদারিত্ব ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে জেলা পুলিশের ১১ সদস্যকে নগদ অর্থ পুরস্কার দেন পুলিশ সুপার। ভালো কাজের স্বীকৃতি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এরপর দুপুর ১২টায় একই স্থানে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা তদন্তের অগ্রগতি, অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, দস্যুতা ও ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমন এবং অপরাধীদের গ্রেপ্তার কার্যক্রম পর্যালোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন। তিনি মামলার তদন্তের মান ও গতি বাড়ানো, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা এবং মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার ওপর গুরুত্বারোপ করেন। পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, মামলা তদন্ত ও অপরাধ দমনে কোনো ধরনের গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, জবাবদিহিতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। এছাড়া পুলিশ সুপার প্যারেড পরিদর্শন শেষে জেলা পুলিশের সদস্যদের উদ্দেশে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও খুলনা রেঞ্জের ডিআইজির দেয়া নির্দেশনাগুলো তুলে ধরেন।
অনুষ্ঠানগুলোতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) হিমন বিশ্বাস, জেলার সব থানার অফিসার ইনচার্জ, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (প্রশাসন), আরআই পুলিশ লাইন্স, বিভিন্ন ক্যাম্পের ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ