আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজআইন আদালতচুয়াডাঙ্গার কুতুবপুরে দুই যুবকের ৭ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গার কুতুবপুরে দুই যুবকের ৭ দিনের কারাদণ্ড




সরোজগঞ্জ প্রতিনিধি:

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে মাদকবিরোধী পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে দুই যুবককে আটক করেছে সিন্দুরিয়া ক্যাম্প পুলিশ। পরে তাদের সামারি ট্রায়ালের মাধ্যমে সাত দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক একটার দিকে সিন্দুরিয়া ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শরীয়উল্লাহ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কুতুবপুর ইউনিয়নের আলিয়ারপুর ও মর্তুজাপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আলিয়ারপুর গ্রামের তোফাজ্জলের ছেলে সাব্বির (২১) এবং মর্তুজাপুর গ্রামের আসাদুল হক ওরফে ঠান্ডু মণ্ডলের ছেলে মোহাম্মদ সাব্বির ইমনকে (২২) মাদক সেবনের অবস্থায় আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, আটকের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়। পরে সামারি ট্রায়ালের মাধ্যমে উভয়কে সাত দিনের কারাদণ্ড দেয়া হয়।
সিন্দুরিয়া ক্যাম্প পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও মাদক সেবন প্রতিরোধে নিয়মিত নজরদারির পাশাপাশি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিস্তার ঠেকাতে স্থানীয়দেরও পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ