আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগজাল নোট প্রতিরোধে জীবননগরে দিনব্যাপী কর্মশালা

জাল নোট প্রতিরোধে জীবননগরে দিনব্যাপী কর্মশালা




জীবননগর অফিস:

জাল টাকার নোটের প্রচলন প্রতিরোধ এবং সাধারণ মানুষকে আসল ও জাল নোট শনাক্তে সচেতন করতে চুয়াডাঙ্গার জীবননগরে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বনের পাশাপাশি জাল নোট তৈরি ও লেনদেনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে বলে জানানো হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জীবননগর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংক রাজশাহীর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি।
সোনালী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার জাকির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর উপ-পরিচালক আসলাম হোসেন ও আব্দুস সোবহান, জীবননগর থানার পুলিশ পরিদর্শক আতিয়ার রহমান, সোনালী ব্যাংক জীবননগর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার আব্দুল হান্নান, প্রিন্সিপাল অফিসার আরিফ বিল্লাহ ও সিনিয়র অফিসার আশরাফুল ইসলাম। এছাড়া জীবননগর প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান বাবু, সাধারণ সম্পাদক নুর আলমসহ ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক ও স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন, জাল নোট অবৈধভাবে বাজারে ছড়িয়ে পড়লে দেশের অর্থনৈতিক ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে কাগজের মুদ্রার প্রতি আস্থা কমে যেতে পারে। একই সঙ্গে অর্থনীতিতে নানা ধরনের ভারসাম্যহীনতা তৈরি হওয়ার পাশাপাশি মূল্যস্ফীতির ওপরও চাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাব শেষ পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন পণ্যের দামের ওপর পড়তে পারে। তারা বলেন, জাল নোটের বিস্তার শুধু ব্যক্তি বা ব্যবসায়ীর আর্থিক ক্ষতির কারণ নয়; এটি দেশের সামগ্রিক আর্থিক ব্যবস্থার জন্যও একটি বড় হুমকি। তাই নগদ অর্থ লেনদেনের ক্ষেত্রে সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে বড় অঙ্কের লেনদেনের সময় নোট ভালোভাবে পরীক্ষা করে নেয়ার পরামর্শ দেন তারা। কর্মশালায় আরও জানানো হয়, জাল নোট তৈরি, জাল নোটের প্রচলন কিংবা জাল নোটের লেনদেনের সঙ্গে জড়িত থাকলে প্রচলিত আইনে কঠোর শাস্তির বিধান রয়েছে। অপরাধের ধরন ও সংশ্লিষ্টতার ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডসহ বিভিন্ন ধরনের শাস্তি হতে পারে।
জীবননগর সোনালী ব্যাংক পিএলসির সার্বিক সহযোগিতায় আয়োজিত কর্মশালায় ভিডিও প্রজেক্টরের মাধ্যমে আসল ও জাল নোটের পার্থক্য তুলে ধরা হয়। নোটের বিভিন্ন নিরাপত্তা বৈশিষ্ট্য পরীক্ষা করে কীভাবে সহজে আসল নোট শনাক্ত করা যায় এবং জাল নোট চেনার সময় কোন বিষয়গুলোতে গুরুত্ব দিতে হবে, তা ব্যবহারিকভাবে দেখানো হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ