আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজআইন আদালতঝিনাইদহে কৃষক হত্যা মামলার রায় ঘোষণা; ছেলের ফাঁসি ও বাবার যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে কৃষক হত্যা মামলার রায় ঘোষণা; ছেলের ফাঁসি ও বাবার যাবজ্জীবন কারাদণ্ড




ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াটি গ্রামে কৃষক নায়েব আলী হত্যা মামলায় তার প্রতিবেশীর ছেলে আল-আমিন পাটোয়ারীকে (৩০) মৃত্যুদণ্ড এবং তার বাবা ইউনুচ আলী পাটোয়ারীকে (৫৬) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাসুদ আলী এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে ছেলে আল-আমিনকে ৫০ হাজার টাকা এবং বাবা ইউনুচ আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আকিদুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধের জেরে ২০২৫ সালের ২৮ মে কালীগঞ্জ উপজেলার মালিয়াটি গ্রামের কৃষক নায়েব আলীকে পিটিয়ে হত্যা করেন ইউনুচ আলী ও তার ছেলে আল-আমিন। এ ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে মামলা করেন। মামলার তদন্ত শেষে গত বছরের ১৮ আগস্ট ইউনুচ আলী ও তার ছেলে আল-আমিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। বিচারিক কার্যক্রম শুরুর মাত্র ৭ কার্যদিবসের মধ্যে আদালত মামলার রায় ঘোষণা করেন। রায়ে আল-আমিনকে মৃত্যুদণ্ড এবং তার বাবা ইউনুচ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
রায়ে সন্তোষ প্রকাশ করে মামলার বাদী বিল্লাল হোসেন বলেন, আমার বাবাকে যারা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছিল, তাদের আজ দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। আমি এই রায়ে খুশি। দ্রুত এই রায় বাস্তবায়ন করা হোক। যাতে আর কোনো সন্তান তার বাবাকে না হারায়, আমার মতো আর কেউ যেন এতিম না হয়। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু তালিব বলেন, মামলার রায়ে আমরা খুশি নই। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। আশা করি, সেখানে ন্যায়বিচার পাব।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ