আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজশিক্ষাঝিনাইদহে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক

ঝিনাইদহে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক




ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষককে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার ওই শিক্ষার্থী বিদ্যালয়ে এলে শিক্ষক তাকে ওয়াশরুমে যাওয়ার জন্য একটি চিরকুট লিখে দেন। পরে শিক্ষকও ওয়াশরুমে যান। সেখানে তিনি ওই শিক্ষার্থীকে বিভিন্নভাবে স্পর্শ করেন বলে অভিযোগ। এ সময় শিক্ষার্থী দৌড়ে বিদ্যালয় থেকে বের হয়ে বাড়িতে গিয়ে কান্নাকাটি করে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়। ঘটনার পর মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে ওই শিক্ষক বিদ্যালয়ে এলে স্থানীয় লোকজন তাকে বিদ্যালয়ের একটি কক্ষে আটকে রাখেন। পরে খবর পেয়ে কালীগঞ্জ থানা-পুলিশ বিদ্যালয়ে গিয়ে তাকে আটক করে।

কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, লিখিত অভিযোগ দিলে আইনগতভাবে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।

অভিযোগের বিষয়ে ওই শিক্ষকের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ