আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগঝুঁকিপূর্ণ আলমডাঙ্গার গাংনী ইউপি ভবন, আতঙ্কে সেবাপ্রার্থীরা

ঝুঁকিপূর্ণ আলমডাঙ্গার গাংনী ইউপি ভবন, আতঙ্কে সেবাপ্রার্থীরা




আসমানখালী থেকে চঞ্চল হোসেন:

আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়ন পরিষদ ভবন দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। ভবনের বিভিন্ন অংশে ক্ষয়ক্ষতির পাশাপাশি ছাদ ও বিভিন্ন স্থান দিয়ে পানি চুইয়ে পড়ায় প্রতিদিন পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষ এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত ভবনটি সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় গাংনী ইউনিয়ন পরিষদ ভবনের অবকাঠামো দুর্বল হয়ে পড়েছে। ভবনের ছাদ ও বিভিন্ন স্থান দিয়ে পানি পড়ার পাশাপাশি দেয়াল ও অন্যান্য অংশেও জরাজীর্ণতার চিত্র দেখা যায়। সামান্য বৃষ্টি হলেই পরিষদ ভবনের বিভিন্ন স্থানে পানি ঢুকে পড়ে। এতে একদিকে যেমন দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হয়, অন্যদিকে সেবা নিতে আসা মানুষকেও ভোগান্তিতে পড়তে হয়।
গাংনী ইউনিয়ন পরিষদে প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষ জন্মনিবন্ধন, ওয়ারিশ সনদ, নাগরিক সনদসহ নানা ধরনের নাগরিক সেবা নিতে আসেন। গুরুত্বপূর্ণ এ সরকারি প্রতিষ্ঠানের ভবনটি ঝুঁকিপূর্ণ থাকায় তাদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। ভবনের কোনো অংশ যেকোনো সময় ক্ষতিগ্রস্ত হয়ে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। স্থানীয়দের ভাষ্য, বর্ষাকালে ভবনটির অবস্থা আরও নাজুক হয়ে পড়ে। অল্প বৃষ্টিতেই ছাদ বা ভবনের বিভিন্ন অংশ দিয়ে পানি পড়তে শুরু করে। এতে পরিষদের গুরুত্বপূর্ণ নথিপত্র ও অফিসের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। একই সঙ্গে পানি পড়ার কারণে স্বাভাবিক দাপ্তরিক কাজেও বিঘ্ন ঘটে।
এলাকাবাসী জানান, ইউনিয়ন পরিষদ একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান। ইউনিয়নের হাজারো মানুষ এখান থেকে বিভিন্ন নাগরিক সেবা গ্রহণ করেন। ফলে এমন একটি প্রতিষ্ঠানের ভবন দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা কোনোভাবেই কাম্য নয়। ভবনের বর্তমান অবস্থা দ্রুত পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া জরুরি। তাদের দাবি, প্রকৌশলগতভাবে পরীক্ষা করে যদি ভবনটি সংস্কারের মাধ্যমে ব্যবহার উপযোগী করা সম্ভব হয়, তাহলে দ্রুত সংস্কারকাজ শুরু করতে হবে। আর ভবনটি যদি সংস্কারের অনুপযোগী হয়ে থাকে, তাহলে পুরোনো ভবনের পরিবর্তে আধুনিক ও নিরাপদ নতুন ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের উদ্যোগ নিতে হবে। স্থানীয় বাসিন্দারা আরও জানান, বর্ষা মৌসুমে ভবনের ঝুঁকি আরও বেড়ে যাওয়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরেজমিন পরিদর্শন করা প্রয়োজন। পরিদর্শনের মাধ্যমে ভবনের প্রকৃত ঝুঁকি নিরূপণ করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া হলে সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো সম্ভব। গাংনী ইউনিয়নবাসীর প্রত্যাশা, সাধারণ মানুষের নিরাপত্তা ও নির্বিঘ্নে নাগরিক সেবা নিশ্চিত করার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। একই সঙ্গে দ্রুত ভবনটির সংস্কার অথবা প্রয়োজন হলে নতুন ভবন নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ