আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজসম্পাদকীয়ঝুঁকিপূর্ণ ইউনিয়ন পরিষদ ভবন, দ্রুত ব্যবস্থা জরুরি

ঝুঁকিপূর্ণ ইউনিয়ন পরিষদ ভবন, দ্রুত ব্যবস্থা জরুরি




ইউনিয়ন পরিষদ হচ্ছে স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জনসম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোর একটি। জন্মনিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশ সনদসহ নানা ধরনের নাগরিক সেবা পেতে প্রতিদিন ইউনিয়নের অসংখ্য মানুষকে ইউনিয়ন পরিষদে যেতে হয়। অথচ আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়ন পরিষদ ভবন দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকার অভিযোগ নিঃসন্দেহে উদ্বেগজনক। একটি সরকারি সেবাকেন্দ্র যেখানে মানুষের নিরাপদে সেবা পাওয়ার নিশ্চয়তা দেয়ার কথা, সেখানে ভবনের অবকাঠামোগত দুরবস্থাই যদি মানুষের আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়, তবে বিষয়টি কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অনুযায়ী, ভবনের বিভিন্ন অংশে ক্ষয়ক্ষতি হয়েছে। ছাদ ও অন্যান্য স্থান দিয়ে পানি চুইয়ে পড়ে। সামান্য বৃষ্টি হলেই ভবনের ভেতরে পানি ঢুকে পড়ে। এতে যেমন দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, তেমনি গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাব ও অফিস সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও তৈরি হচ্ছে। সবচেয়ে বড় কথা, ভবনের কোনো অংশ হঠাৎ ক্ষতিগ্রস্ত হয়ে দুর্ঘটনা ঘটতে পারেÑএমন আশঙ্কা করছেন পরিষদে সেবা নিতে আসা মানুষ ও কর্মকর্তা-কর্মচারীরা। এ ধরনের পরিস্থিতিকে নিছক একটি ভবনের সংস্কারসংক্রান্ত সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। এটি সরাসরি জননিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত। প্রতিদিন যেখানে ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন, সেখানে একটি ঝুঁকিপূর্ণ ভবন ব্যবহার করা হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। দুর্ঘটনা ঘটার পর ক্ষয়ক্ষতি গুনে ব্যবস্থা নেয়ার চেয়ে আগে থেকেই ঝুঁকি চিহ্নিত করে প্রতিরোধমূলক পদক্ষেপ নেয়ায় দায়িত্বশীল প্রশাসনের পরিচয়। দুঃখজনক হলেও সত্য, দেশের বিভিন্ন স্থানে সরকারি প্রতিষ্ঠানগুলোর ভবন দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ার ঘটনা নতুন নয়। কোথাও ছাদ ধসে পড়ে, কোথাও দেয়ালে ফাটল দেখা দেয়, আবার কোথাও বৃষ্টির পানি ঢুকে দাপ্তরিক কাজ ব্যাহত হয়। অথচ এসব প্রতিষ্ঠানে প্রতিদিন সাধারণ মানুষকে সেবা নিতে হয়। একটি ভবন নির্মাণের পর বছরের পর বছর সেটির রক্ষণাবেক্ষণ না করে রেখে দেয়া হলে একসময় সেটি বড় ধরনের ঝুঁকিতে পরিণত হওয়ায় স্বাভাবিক। গাংনী ইউনিয়ন পরিষদ ভবনের ক্ষেত্রেও এখন প্রয়োজন অবিলম্বে প্রকৌশলগত পরিদর্শন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত সরেজমিনে ভবনটির বর্তমান অবস্থা পর্যালোচনা করে এর ঝুঁকি নিরূপণ করা। ভবনটি সংস্কারের মাধ্যমে নিরাপদ ও ব্যবহার উপযোগী করা সম্ভব হলে দ্রুত সংস্কারকাজ শুরু করতে হবে। আর প্রকৌশলগত মূল্যায়নে যদি ভবনটি সংস্কারের অনুপযোগী বলে বিবেচিত হয়, তাহলে কালক্ষেপণ না করে সেখানে একটি আধুনিক, নিরাপদ ও জনবান্ধব নতুন ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে বরাদ্দের অজুহাতে দীর্ঘসূত্রতা কাম্য নয়। কারণ একটি দুর্ঘটনা ঘটলে তার ক্ষতি কোনো বরাদ্দ দিয়েই পূরণ করা সম্ভব নয়। মানুষের জীবন ও নিরাপত্তার মূল্য অর্থ দিয়ে নির্ধারণ করা যায় না। তাই সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও প্রশাসনিক উদ্যোগকে অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ নথিপত্র ও সরকারি সম্পদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। ছাদ দিয়ে পানি পড়া বা ভবনের বিভিন্ন অংশে স্যাঁতসেঁতে পরিবেশ তৈরি হলে নথিপত্র নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। নাগরিক সেবার গুরুত্বপূর্ণ তথ্য ও দলিল সংরক্ষণের জন্যও নিরাপদ অবকাঠামো অপরিহার্য। আমরা মনে করি, গাংনী ইউনিয়ন পরিষদ ভবনের বর্তমান অবস্থা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেয়া উচিত। বিষয়টি নিয়ে কোনো দুর্ঘটনা ঘটার অপেক্ষায় থাকা হবে চরম দায়িত্বহীনতার পরিচয়। সরেজমিন পরিদর্শন, প্রকৌশলগত মূল্যায়ন এবং প্রয়োজনীয় সংস্কার বা নতুন ভবন নির্মাণÑএই তিনটি ধাপ দ্রুত বাস্তবায়ন করা জরুরি। গাংনী ইউনিয়নের মানুষ নিরাপদ ভবনে নির্বিঘ্নে নাগরিক সেবা পাওয়ার অধিকার রাখেন। সেই অধিকার নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। ঝুঁকিপূর্ণ ভবনটি তাই আর অবহেলার বিষয় নয়, এখনই প্রয়োজন কার্যকর উদ্যোগ।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ