দামুড়হুদা অফিস:
দামুড়হুদা উপজেলার দর্শনা রেলবাজারে অভিযান চালিয়ে একটি ফাস্টফুড ও বেকারি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা লঙ্ঘনের দায়ে এ জরিমানা করা হয়। গতকাল বুধবার দুপুর ১টার দিকে দর্শনা রেলবাজারে অবস্থিত ‘মুসলিম ফাস্টফুড অ্যান্ড বেকারি’ প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে প্রতিষ্ঠানে অপরিচ্ছন্ন পরিবেশ দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানের মালিক মাহফুজুর রহমানকে দোষী সাব্যস্ত করা হয়। তিনি দর্শনার আজমপুর এলাকার জয়নালের ছেলে। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে ২ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে কারাদণ্ডের বিধানও দেয়া হয়। অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম। এ সময় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে খাদ্যপণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


